
মার্কিন নৌবাহিনীমন্ত্রী জন ফেলানকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় গতকাল বুধবার এমন তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি। পেন্টাগনে চলমান যুদ্ধকালীন পুনর্গঠনের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সপ্তাহ খানেক আগে হেগসেথ মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে অপসারণ করেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ফেলানের অপসারণের নির্দেশনা ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হয়েছে এবং তিনি পদ ছেড়েছেন। তবে কেন তাঁকে সরানো হয়েছে বা এটি তাঁর নিজস্ব সিদ্ধান্ত ছিল কি না—সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, জাহাজ নির্মাণ দ্রুততর করার সংস্কার বাস্তবায়নে ধীর গতির কারণে এবং পেন্টাগনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ফেলানকে অপসারণ করা হয়। এক সূত্র জানায়, হেগসেথ, তাঁর ডেপুটি স্টিভ ফেইনবার্গ এবং নৌবাহিনীর দ্বিতীয় শীর্ষ বেসামরিক কর্মকর্তা হাং চাওয়ের সঙ্গে তাঁর বাজে সম্পর্ক ছিল। পেন্টাগন জানিয়েছে, এখন থেকে ভারপ্রাপ্ত নৌসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন হাং চাও।
এ ছাড়া, ফেলানের দপ্তর নিয়ে একটি নৈতিকতা-সংক্রান্ত তদন্তের কথাও উল্লেখ করেছে সূত্রটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিলিয়নিয়ার ফেলান, গত বছর ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর প্রশাসন নিযুক্ত কোনো সার্ভিস সেক্রেটারিকে বরখাস্ত করার ক্ষেত্রে প্রথম ব্যক্তি।
তাঁর এই বিদায় পেন্টাগনের নেতৃত্ব পর্যায়ে চলমান বিস্তৃত ছাঁটাইয়ের অংশ। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এই ছাঁটাটি স্বয়ং তত্ত্বাবধান করছেন। এর আগে তিনি গত বছর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, বিমানবাহিনীর জেনারেল সি কিউ ব্রাউনকে অপসারণ করেন, পাশাপাশি নৌবাহিনীর অপারেশন প্রধান এবং বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফকেও সরিয়ে দেন তিনি।
গত ২ এপ্রিল, কোনো কারণ উল্লেখ না করেই হেগসেথ সেনাবাহিনীর চিফ অব স্টাফ র্যান্ডি জর্জকে বরখাস্ত করেন। দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই সিদ্ধান্তের পেছনে হেগসেথ এবং সেনাবাহিনীর সচিব ড্যানি ড্রিসকলের মধ্যে উত্তেজনা কাজ করেছিল। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড এই বরখাস্তের সিদ্ধান্তকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমি আশঙ্কা করছি, এটি প্রতিরক্ষা বিভাগে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মন্ত্রী হেগসেথের অধীনে যে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার আরেকটি উদাহরণ।’

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে...
৬ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে একটি ছোট স্পোর্টস বিমান আঘাত হেনেছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলের এই দুর্ঘটনায় পুরো বাণিজ্যিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহুতল ভবনটি থেকে দ্রুত মানুষদের সরিয়ে নেওয়া হয়...
৯ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা একলাফে দ্বিগুণের বেশি বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সরকারিভাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহত ৪ হাজার ৩০০ বলে জানানো হয়েছিল...
১০ ঘণ্টা আগে
নগদ অর্থ গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা আড়াল করে দানবাক্সের টাকা চুরি করতেন। পরে সেই অর্থ মন্দিরের টয়লেটে লুকিয়ে সুযোগ বুঝে বাইরে পাচার করা হতো...
১১ ঘণ্টা আগে