
যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এই মেয়াদে তিনি হোয়াইট হাউসে তাঁর প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। গণমাধ্যম ব্যক্তিত্ব লেভিট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী। মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প শিবিরের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন ক্যারোলিন লেভিট। তিনি নির্বাচনী প্রচার টিমের ন্যাশনাল প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। এখন দায়িত্ব পালন করছেন ট্রানজিশন টিমের প্রেস সেক্রেটারি হিসেবে। লেভিট এর আগেও ট্রাম্পের প্রশাসনে কাজ করেছেন। তখন তিনি ছিলেন সহকারী প্রেস সেক্রেটারি।
লেভিটকে নিয়োগ দেওয়ার বিষয়ে ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘ক্যারোলিন বুদ্ধিমতী, কঠোর পরিশ্রমী এবং একজন দক্ষ যোগাযোগকারী। আমি নিশ্চিত, তিনি এ দায়িত্বে সফল হবেন এবং আমেরিকার মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেবেন।’
২৭ বছর বয়সী লেভিট হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মুখপাত্র। ১৯৬৯ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসনের পর এই দায়িত্বে এত কম বয়সী কেউ ছিলেন না। ক্যারোলিন লেভিট এর আগে নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে কাজ করেছেন। সম্প্রতি ট্রাম্প তাঁকে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন।
নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা লেভিট একসময় কংগ্রেস সদস্য হওয়ার খুব কাছাকাছি পৌঁছেছিলেন। তিনি রিপাবলিকান প্রাইমারিতে জয়ী হলেও সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে হারাতে পারেননি। কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হলে তিনি জেনারেশন জেড প্রজন্মের প্রথম নারী প্রতিনিধিদের একজন হতেন।
ট্রাম্পের প্রচারণা শিবিরে কাজ করার সময় লেভিট তরুণ ভোটারদের প্রতি ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। গত সেপ্টেম্বরে এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমেরিকান ড্রিম বাঁচিয়ে রাখতে চাইলে, বাড়ি কেনার সামর্থ্য রাখতে চাইলে, গ্যাস, মুদি, বাড়িভাড়া—সবকিছুর খরচ কমাতে চাইলে এবং পরিবার গড়তে চাইলে একমাত্র ট্রাম্পকেই ভোট দেওয়া উচিত।’
তবে এবারের নির্বাচনে ৩০ বছরের কম বয়সী ভোটাররা মূলত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পক্ষে ছিলেন। যদিও ডেমোক্র্যাটরা তরুণ ভোটারদের মধ্যে সমর্থন হারিয়েছে, আর ট্রাম্প ২০১৬ ও ২০২০ সালের তুলনায় ভালো করেছেন। বেশির ভাগ তরুণ ভোটার অর্থনীতি ও চাকরিকে প্রধান ইস্যু হিসেবে দেখেছেন। বার্তা সংস্থা এপির এক্সিট পোল তথা বুথফেরত জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
১২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১৫ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১৫ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১৭ ঘণ্টা আগে