
যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন ঝড়ে এখন পর্যন্ত অন্তত ১৮ জন মারা গেছে। এ ছাড়া দুর্যোগের কারণে গত রোববার পর্যন্ত অন্তত ৮ লাখ বাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
বিবিসি জানায়, লুইজিয়ানা অঙ্গরাজ্যে অন্তত দুজন হাইপোথার্মিয়ায় মারা গেছে। ক্যানসাস অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানান, তুষারের নিচে থেকে এক নারীর মরদেহ পেয়েছেন তাঁরা। তিনি হাইপোথার্মিয়ার শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাইপোথার্মিয়া হলো অতিরিক্ত ঠান্ডায় দেহের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া। এ ছাড়া টেনেসি অঙ্গরাজ্যে ঝড়ের কারণে ৩ জনের মৃত্যু হয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক্সে লিখেছেন, গত শনিবার শহরে অন্তত পাঁচজন মারা গেছে। অবশ্য তাদের মৃত্যুর কারণ তখন পর্যন্ত জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি। নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল বাসিন্দাদের ঘরে অবস্থান করতে পরামর্শ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড় সোমবার পর্যন্ত চলতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই বহু স্কুল আগেই ক্লাস বাতিল করেছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা ঘোষণা করে মেয়র মিউরিয়েল বাউজার বলেন, ‘এই সপ্তাহান্তে আমরা এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারঝড়ের মুখোমুখি হতে যাচ্ছি।’
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ঝড়ের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে, তুষার জমে গাছের ডাল ভেঙে বা বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া বরফ জমে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা কয়েক গুণ বেড়ে গেছে। ইতিমধ্যে ভার্জিনিয়া ও কেনটাকিতে শত শত দুর্ঘটনার ডাকে সাড়া দিয়েছে কর্তৃপক্ষ।
দুর্যোগের কারণে দেশের একাধিক সড়কপথ বন্ধ ও বহু ফ্লাইট বাতিল হয়েছে। বিমানযাত্রা-সংক্রান্ত তথ্য প্রদানকারী মার্কিন প্রতিষ্ঠান ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছে, এখন পর্যন্ত ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
মার্কিন আবহাওয়া বিভাগ জানায়, ভারী তুষারপাত ও ফ্রিজিং রেইন দীর্ঘদিন চলতে পারে এবং দেশজুড়ে প্রায় ১৮ কোটি মানুষ দুর্যোগের শিকার হতে পারে। আবহাওয়াবিদ অ্যালিসন স্যান্টোরেলি বলেন, তুষার আর বরফ খুব ধীরে গলবে। আর এটাই স্বাভাবিক জীবনে ফেরার সবচেয়ে বড় বাধা হবে।
ঝড়ের কবল থেকে রেহাই পায়নি প্রতিবেশী দেশ কানাডাও। আবহাওয়ার পূর্বাভাসে আশঙ্কা করা হয়, অন্টারিও অঙ্গরাজ্যে ৫ থেকে ১১ ইঞ্চি পর্যন্ত বরফ জমতে পারে। দুর্যোগের কারণে কানাডা ইতিমধ্যে শত শত ফ্লাইট বাতিল করেছে।

দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা হিসেবে পরিচিত উপসাগরীয় ধনী রাজতান্ত্রিক দেশগুলো। তেল-সমৃদ্ধ এই রাষ্ট্রগুলো বিশ্বের মোট অস্ত্র আমদানির প্রায় এক-পঞ্চমাংশের জন্য দায়ী। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ থেকে শুরু করে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম—সবই তারা মূলত পশ্চিমা দেশগুলোর কাছ থেকে...
১৭ মিনিট আগে
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিদ্ধান্ত দেশজুড়ে বিরল জনবিক্ষোভের জন্ম দিয়েছে। মাত্র ছয় মাস আগে নিয়োগ পাওয়া জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে হঠাৎ পদচ্যুত করায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং সংবাদমাধ্যমের কাজের উদ্দেশে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয়।
১ ঘণ্টা আগে
ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকা বই, গবেষণাপত্র ও একাডেমিক প্রকাশনা পর্যালোচনার সরকারি নির্দেশকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, এটি একাডেমিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং কাশ্মীরের ইতিহাসকে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা।
২ ঘণ্টা আগে