
তাইওয়ান, বাণিজ্য ও মানবাধিকারের নানান বিষয়ে উত্তেজনার মধ্যেই আজ মঙ্গলবারের ভার্চুয়াল বৈঠক শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার এটাই তাঁদের প্রথম বৈঠক। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে দুই নেতার গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। সি চিন পিং বলেন, ‘পুরোনো বন্ধু’ বাইডেনকে দেখে খুশি লাগছে।
জো বাইডেন বলেন, ‘দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা আছে। তবে সেই প্রতিযোগিতা যেন সংঘর্ষে রূপ না নেয়, সেটি নিশ্চিতে দুই দেশেরই দায়িত্ব রয়েছে।’
সি চিন পিং বলেন, ‘দুই দেশের নিজেদের ভেতরে যোগাযোগ আরও বাড়াতে হবে। একসঙ্গে সংকট মোকাবিলা করতে হবে।’
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৈঠকে জলবায়ু পরিবর্তন ও করোনার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-মার্কিন সুসম্পর্ক থাকা দরকার বলে মন্তব্য করেছেন চিন পিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং এই বৈঠককে ‘গঠনমূলক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘পারস্পরিক বোঝাপড়া বাড়াতে’ বৈঠকটি কাজে দেবে।

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
৪ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
৬ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
৮ ঘণ্টা আগে