পাকিস্তানের আকাশে একটি রহস্যময় বস্তুর দেখা পেয়েছেন দেশটির একজন ব্যবসায়ী। আর্সলান ওয়ারাইচ নামের ব্যবসায়ী বলেন, তিনি তাঁর ড্রোন অবতরণের সময় ইসলামাবাদের ওপর অজ্ঞাত উড়ন্ত বস্তুটি দেখতে পান। এরই মধ্যে ইসলামাবাদে ঘটা ওই ঘটনার ১৩ মিনিটের একটি ভিডিও প্রকাশিত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ওয়ারাইচ দুই ঘণ্টা ত্রিভুজ আকারের ইউএফওটিকে পর্যবেক্ষণ করেছেন। ৩৩ বছর বয়সী ওই ব্যবসায়ী বিভিন্নভাবে ইউএফওর ছবি তোলেন।
এ নিয়ে আর্সলান ওয়ারাইচ বলেন, আমি ১২ মিনিটেরও বেশি সময় ধরে এটির ভিডিও করেছি। কয়েক ডজন ছবি তুলেছি এবং দুই ঘণ্টা ধরে এটি পর্যবেক্ষণ করেছি।
রহস্যময় বস্তুর ব্যাখ্যা দিতে গিয়ে ওয়ারাইচ বলেন, ‘খালি চোখে এটি একটি কালো বৃত্তাকার পাথরের মতো মনে হয়েছিল। কিন্তু আমি জুম ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এটি একটি ত্রিভুজ আকারের বস্তু।’
ভিডিওটি এরই মধ্যে ইউটিউবে হাজার হাজার ভিউ পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররকে আর্সলান ওয়ারাইচ বলেন, ‘আমি জানি না এটা কী ছিল। তবে এটি পাখি ছিল না। আমি নিজে ড্রোন ওড়াই, তাই আমি জানি এটি বাণিজ্যিক ড্রোনও ছিল না।’
ইউএফও অব ইন্টারেস্ট নামে একটি টুইটার পেজ ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে জানিয়েছে, পাকিস্তানে দেখা ওই রহস্যময় বস্তু একটি ঘুড়ি ছিল।
একটি ইউএফও ও এলিয়েন তত্ত্ব নিয়ে ইন্টারনেটে আলোড়ন সৃষ্টির ঘটনা এটি প্রথম নয়। গত বছর একাধিক ব্যক্তি হাওয়াইজুড়ে একটি রহস্যময় নীল ইউএফও দেখার কথা জানিয়েছেন।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৬ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
১০ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
১০ ঘণ্টা আগে