উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তানের রাজনীতি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ—পিটিআইয়ের সমর্থকেো ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেছে। ইমরান খান বলেছেন, কোনো শক্তিই ‘আজাদি মার্চ’ ঠেকাতে পারবে না এবং সরকারের সঙ্গে কোনো সমঝোতাও করা হবে না।
এদিকে, লংমার্চ ঠেকাতে ইসলামাবাদসহ সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। পাকিস্তানের দ্য ডন, দ্য এক্সপ্রেস ট্রিবিউনসহ একাধিক সংবাদমাধ্যম থেকে এসব তথ্য জানা গেছে।
পিটিআইয়ের লংমার্চে যোগ দিয়ে এক ভাষণে ইমরান খান বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সরকার পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা না করবে ততক্ষণ আমরা ইসলামাবাদে অবস্থান করব।’ এ সময় তিনি ইসলামাবাদের আশপাশের শহরগুলোর জনসাধারণকে ইসলামাবাদে লংমার্চে যোগ দেওয়ার আহ্বান জানান।
এদিকে, লাহোরে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইমরান সমর্থকেদের উদ্দেশ্য করে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে। এ সময় বেশ কয়েকজন পিটিআই কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে অভিযোগ করেছে দলটি। সরকার যেকোনো মূল্যে এই লংমার্চ রুখতে দৃঢ়প্রতিজ্ঞ হলেও বিরোধীরা পুলিশি বাধা অতিক্রম করে লংমার্চ এগিয়ে নেয়।
এদিকে, তেহরিক-ই-ইনসাফের কর্মীদের বহনকারী একটি ট্রাকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মারিয়াম নওয়াজ শরীফ তাঁর টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে বেশ কিছু আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে দাবি করেছে সেগুলো ইমরানের দলের সমর্থকদের বহনকারী ট্রাকে পাওয়া গেছে।
এর আগে, আজ বুধবার সকাল থেকে শুরু ইমরান খানের নেতৃত্বাধীন ‘আজাদি লংমার্চ’ শুরু হয়। দেশটির পেশোয়ার, লারকানা, লাহোর, খাইবার পাখতুনখাওয়াসহ বড়বড় সব শহর থেকেই বিপুল পরিমাণ ইমরান সমর্থক লংমার্চে যোগ দিয়েছেন।

ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চলতি সপ্তাহে এটি ইরানে তাদের ‘তৃতীয় দফার’ সামরিক হামলা। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
৪৩ মিনিট আগে
ভারতের বিহার রাজ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি স্কুলের চাকরি বাগিয়ে নেওয়া ৩ হাজার ৩৫ জন শিক্ষককে বরখাস্ত করেছে রাজ্য শিক্ষা দপ্তর। একই সঙ্গে বছরের পর বছর ধরে বেতন হিসেবে নেওয়া প্রায় ১ হাজার ৪০০ কোটি রুপি সুদসহ এই শিক্ষকদের কাছ থেকে উদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
১ ঘণ্টা আগে
আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, হরমুজে অনুমোদিত নৌপথ ব্যবহার না করায় একটি জাহাজকে সতর্কতামূলক গুলি ছুড়ে থামানো হয়। ওই ঘটনার পরই হরমুজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
কানাডার টরন্টো শহরের একটি জনপ্রিয় সড়ক উৎসবে বন্দুকধারীর হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) রাতে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউতে বার্ষিক সালসা উৎসব চলাকালীন এই সহিংসতার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে