দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার জের ধরে বর্তমানে কারাগারে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। এবার তাঁর স্ত্রী বুশরা বিবিও গ্রেপ্তার হতে পারেন বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচন সামনে রেখে ইমরান খানের দলের সমর্থনে প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন বুশরা বিবি।
পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী আজ সোমবার পাকিস্তান সরকারের দুর্নীতিবিরোধী শাখা (এনএবি) বুশরা বিবি ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু ফারহাত শেহজাদিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।
আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা সম্পর্কে জানা যায়, ইসলামাবাদভিত্তিক আবাসন কোম্পানি বাহরিয়া টাউন, আল-কাদির বিশ্ববিদ্যালয়কে ৪৫০ কানালের বেশি জমি দান করেছিল। আল-কাদির ট্রাস্ট মামলাটি সেই প্রকল্পসংশ্লিষ্ট।
পাকিস্তানে জমি পরিমাপের একক হলো কানাল। ৪৫০ কানাল হলো সোয়া ৫৬ একর জমি।
অভিযোগ আছে, বাহরিয়া টাউন ওই জমি কোনো অনুদান হিসেবে দেয়নি, বরং এটি বাহরিয়া টাউনের প্রতিষ্ঠাতা মালিক রিয়াজ, ইমরান খানের সরকারের মধ্যে একটি গোপন চুক্তির ফল ছিল। আবাসন কোম্পানিটি ব্রিটেনে ১৯০ মিলিয়ন পাউন্ড বা ৬ হাজার কোটি রুপি পাচার করেছিল। পরে ব্রিটিশ সরকার ওই সম্পদ জব্দ করে পাকিস্তান সরকারকে ফেরত দেয়। এ ঘটনায় কোম্পানির মালিক রিয়াজ মালিকের বিরুদ্ধে করাচিতে মামলা হয়। পরে সুপ্রিম কোর্ট মামলার রায়ে ৪৬ হাজার কোটি পাকিস্তানি রুপি দেওয়ার চুক্তিতে মালিক রিয়াজকে দায়মুক্তি দেয়।
বাহরিয়া টাউন এর বিনিময়ে ২০২১ সালের মার্চে ঝিলম জেলার সোহাওয়া এলাকায় ৪৫৮ কানাল জমি আল-কাদির ইউনিভার্সিটি তহবিলে দান করে। বাহরিয়া টাউনের সঙ্গে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির এই সমঝোতা হয়েছিল।
যে তহবিলে এই জমি দেওয়া হয়েছিল তার ট্রাস্টিদের মধ্যে ইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবি, তেহরিক-ই-ইনসাফের নেতা জুলফি বুখারি ও বাবর আওয়ান ছিলেন। কিন্তু পরে দুই নেতা তহবিল থেকে আলাদা হয়ে যান।
২০২২ সালের জুন মাসে পাকিস্তানের জোট সরকারও অভিযোগ করে, তেহরিক-ই-ইনসাফ সরকার বাহরিয়া টাউনের সঙ্গে একটি চুক্তির বিনিময়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কোটি কোটি টাকার জমি হস্তান্তর করেছে।
পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো কিছু নতুন তথ্য পেয়েছে; যা সত্য হলে ৪৯ বছর বয়সী বুশরা বিবিকে গ্রেপ্তারও করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪০ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে