
প্রায় ৬০ বছর পর পাকিস্তানে কোনো সামরিক কর্মকর্তাকে ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করা হলো। দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরকে এই সম্মানজনক পদে পদোন্নতি দেওয়া হয়েছে বলে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই পদোন্নতি অনুমোদন করা হয়। গত তিন দশকের মধ্যে ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের কয়েক দিন পরেই এই সিদ্ধান্ত এল।
প্রধানমন্ত্রী শরিফের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে এবং শত্রুদের পরাজিত করার ক্ষেত্রে জেনারেল আসিম মুনিরের কৌশলগত দক্ষতা ও সাহসী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ’ এই পদোন্নতি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ‘ফিল্ড মার্শাল’ একটি আনুষ্ঠানিক পাঁচ তারকা পদমর্যাদা, যা সাধারণত অসাধারণ নেতৃত্ব এবং যুদ্ধকালীন অর্জনের প্রতীক।
উল্লেখ্য, পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো জেনারেলকে এই পদে উন্নীত করা হলো। এর আগে, ১৯৬৫ সালে তৎকালীন স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান নিজেই নিজেকে ‘ফিল্ড মার্শাল’ পদে পদোন্নতি দিয়েছিলেন। তবে জেনারেল মুনির নতুন পদমর্যাদা পেলেও সেনাপ্রধান হিসেবেই তাঁর দায়িত্ব পালন করে যাবেন।
প্রধানমন্ত্রী কার্যালয় আরও জানিয়েছে, পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর মেয়াদ শেষ হলেও তাঁর চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তবে সিধুর চাকরির মেয়াদ কত দিনের জন্য বাড়ানো হবে, বা ফিল্ড মার্শাল পদে আসিম মুনিরের পদোন্নতির কারণে তাঁর অবসর গ্রহণের তারিখের কোনো পরিবর্তন হবে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
২০২২ সালের নভেম্বরে জেনারেল মুনির সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ২০২৩ সালের নভেম্বরে একটি সংসদে আইনি সংশোধনের মাধ্যমে তাঁর মেয়াদ নিয়মিত তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছিল।
পদোন্নতি প্রসঙ্গে জেনারেল আসিম মুনির সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ‘এটি কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং সমগ্র জাতির জন্য একটি সম্মান।’

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
২ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
৫ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
৫ ঘণ্টা আগে