
ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, ‘পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী এবং আমাদের সেনারা আল্লাহর নামে লড়াই করে।’ তিনি আরও বলেছেন, ‘চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাতের মতো যদি আমাদের ওপর কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, ইসলামাবাদ তার কঠিন জবাব দেবে।’
উর্দু ভাষার দৈনিক জংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সম্মানে আয়োজিত এক মধ্যাহ্নভোজে সেনাপ্রধান এসব মন্তব্য করেন। দুই দিনের সফরে রোববার ইসলামাবাদে পৌঁছান জর্ডানের রাজা।
ফিল্ড মার্শাল মুনির বলেন, ‘ভারতের সঙ্গে যুদ্ধের সময় আল্লাহ আমাদের মাথা উঁচু করে দিয়েছেন। একজন মুসলিম যখন আল্লাহর ওপর ভরসা রাখে, তখন শত্রুর দিকে নিক্ষিপ্ত ধুলো কণাকেও আল্লাহ ক্ষেপণাস্ত্রে পরিণত করেন।’
তিনি আরও বলেন, তিনি আল্লাহর আদেশ অনুযায়ী দায়িত্ব পালন করেন এবং আল্লাহর কৃপায় পাকিস্তান শত্রুর মোকাবিলায় বিজয় অর্জন করেছে।
চলতি বছরের মে মাসের শুরুতে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর ৭ মে নয়াদিল্লি ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এতে পাকিস্তানের ভেতরে একাধিক জঙ্গি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর হয় বলে দাবি করে ভারত।
এরপর পাকিস্তান পাল্টা ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ শুরু করে। দুই পক্ষের মধ্যে ভারী গোলাবর্ষণ ও ড্রোন হামলা চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

কুখ্যাত ফরাসি-ভারতীয় ‘বিকিনি কিলার’ চার্লস শোভরাজের জীবন ও কৌশল দ্বারা অনুপ্রাণিত হয়ে দীর্ঘ তিন দশক ধরে ভারতের বিভিন্ন রাজ্যের বিলাসবহুল হোটেলগুলোতে প্রতারণা চালানোর অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ মিনিট আগে
শ্রীলঙ্কার একটি কারাগারে সংঘর্ষে চার কারারক্ষীসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। দেশটির কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন। গত পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি শ্রীলঙ্কার সবচেয়ে প্রাণঘাতী কারাগার দাঙ্গা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ভারতের পুনেতে আবাসন ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই হরিয়ানার গুরুগ্রামের মানেসার থেকে প্রায় একই ধরনের এক নৃশংস হত্যাকাণ্ডের খবর সামনে এসেছে। বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগে ২৫ বছর বয়সী এক যুবক এবং তাঁর প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চীন প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (এসএলবিএম) বিরল পরীক্ষা চালিয়েছে। এ ঘটনাকে ঘিরে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সমালোচনা জানিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।
২ ঘণ্টা আগে