জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলতি বছরের সন্ত্রাস দমন কমিটিতে সহসভাপতিত্ব করবে পাকিস্তান। এ বছর নিরাপত্তা পরিষদের ওই কমিটিতে সভাপতিত্ব করবে আলজেরিয়া। পাকিস্তানের সঙ্গে রাশিয়া ও ফ্রান্স ওই কমিটিতে সহসভাপতিত্ব করবে। এ ছাড়া আফগানিস্তানের তালেবানের ওপর নিষেধাজ্ঞা-সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটিতে সভাপতিত্ব করতে চলেছে পাকিস্তান। ওই কমিটিতে সহসভাপতিত্ব করবে গায়ানা ও রাশিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডে বলছে, জাতিসংঘে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে—যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স। এ ছাড়া দুই বছরের মেয়াদে ১০টি রাষ্ট্রকে অস্থায়ী সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে জায়গা দেওয়া হয়। পাকিস্তান বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদে তাদের অস্থায়ী সদস্যপদ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে।
নিরাপত্তা পরিষদের অধীন বিভিন্ন কমিটির দায়িত্ব স্থায়ী ও অস্থায়ী সদস্যদের মধ্যে ভাগ করা হয়। এটিই প্রচলিত রীতি, যেমন আইএসআইএল এবং আল-কায়েদার ওপর নিষেধাজ্ঞা কমিটিতে সভাপতিত্ব করবে ডেনমার্ক। ওই কমিটিতে সহসভাপতিত্ব করবে রাশিয়া ও সিয়েরা লিওন। সে হিসেবে পাকিস্তানও দায়িত্ব পেয়েছে একটি কমিটিতে সভাপতিত্ব করার এবং অন্যটিতে সহসভাপতিত্ব করার।
পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলছে ভারত। ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী সময়েও তা নিয়ে বারবার সরব হয়েছে নয়াদিল্লি। ঘটনাচক্রে এমন এক সময়ে নিরাপত্তা পরিষদে সন্ত্রাস দমন কমিটিতে সহসভাপতিত্বের দায়িত্ব পেল পাকিস্তান।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন বলছে, এর আগে ২০২১-২২ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল ভারত। ওই সময় ২০২২ সালের সন্ত্রাস দমন কমিটিতে সভাপতিত্বের দায়িত্ব ছিল ভারতের ওপর।
গত মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে নিরাপত্তা পরিষদের নতুন পাঁচটি দেশকে অস্থায়ী সদস্য হিসেবে বাছাই করা হয়েছে। ওই পাঁচটি দেশ হলো—বাহরাইন, কঙ্গো, লাইবেরিয়া, লাটভিয়া ও কলম্বিয়া। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ওই পাঁচটি দেশের সদস্যপদের মেয়াদ শুরু হবে।

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে নিখোঁজ ছয়জনের সন্ধানে মঙ্গলবারও উদ্ধার অভিযান চলছিল। টোকিওর কাছের চিবা প্রিফেকচারে বিকেল পর্যন্ত ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল।
৩ মিনিট আগে
চারদিকে ধ্বংসযজ্ঞ। কখন হামলা হয় কেউ জানে না। এমন করেই সকাল হয়, রাত নামে। যে বয়সটায় ব্যাগ কাঁধে স্কুলের দিকে ছুট দেওয়ার কথা, সে বয়সে এমন আতঙ্কেই জীবন কাটছে গাজার শিশুদের। তবুও নতুন স্বপ্ন দেখছে তারা। প্রায় তিন বছর পর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলো গাজাতে। তবে আগের সেই স্কুল ভবনে নয়। নেই স্কুলের পোশাক
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে আরও একটি চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ পরিচয় দেওয়া তিন ব্যক্তি একটি পার্কের ভেতরে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে এই ভয়াবহ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার আশায় ভারত কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। সর্বশেষ, দেশটি ভারতের এই অবস্থানের প্রতি মধ্য ইউরোপের চারটি দেশের সম্মিলিত সমর্থন পাওয়া গেছে। এর ফলে বৈশ্বিক সংস্থাটির সংস্কারের কয়েক দশক পুরোনো দাবিতে নতুন কূটনৈতিক গুরুত্ব যুক্ত হয়েছে।
২ ঘণ্টা আগে