
কারাগারে থেকেই বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর তথা আচার্য পদে লড়বেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইমরান খান বর্তমানে পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দী।
দ্য টেলিগ্রাফ ইমরান খানের উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। দণ্ডপ্রাপ্ত সব মামলায় খালাস পেলেও এখনো কারাগারে বন্দী ইমরান খান। বিশেষ করে, গত বছরের ৯ মে পাকিস্তানের বিভিন্ন সামরিক স্থাপনায় তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা-কর্মীরা তাঁর নির্দেশে ভাঙচুর চালিয়েছেন এমন অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া, নতুন করে আরেকটি তোশাখানা মামলাও দায়ের করা হয়েছে।
তবে এত মামলার মধ্যেও ব্রিটেনের সবচেয়ে ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়গুলোর একটি অক্সফোর্ডের চ্যান্সেলর পদে লড়ার জন্য মনস্থির করেছেন। এ বিষয়ে সৈয়দ জুলফি বুখারি দ্য টেলিগ্রাফকে বলেন, ‘ইমরান খানের প্রতি জনগণের (চ্যান্সেলর নির্বাচন সংশ্লিষ্ট অনেকের) আগ্রহ আছে, তাই তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদে লড়বেন।’ তিনি আরও বলেন, ‘ইমরান খানের আনুষ্ঠানিক সম্মতি পেলেই আমরা বিষয়টি জনসমক্ষে প্রকাশ করব এবং স্বাক্ষর সংগ্রহ ক্যাম্পেইন শুরু করব।’
সম্প্রতি ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টি তথা টোরি পার্টির সাবেক চেয়ারম্যান ও হংকংয়ের সাবেক গভর্নর ৮০ বছর বয়স্ক ক্রিস প্যাটেন অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদ ছেড়ে দেওয়ায় সেটি ফাঁকা হয়ে পড়ে। ক্রিস প্যাটেন প্রায় ২১ বছর বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন।
প্রথা অনুসারে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচনের সময় এই শিক্ষাপ্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের সশরীরে উপস্থিত থাকতে হয়। তবে এবার সেই প্রথা ভেঙে অনলাইনে ভোট গ্রহণ করা হবে। প্রসঙ্গত, ইমরান খান নিজেও অক্সফোর্ড থেকে অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির কেবল কলেজের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, এর আগে ইমরান খান ব্রিটেনেরই আরেকটি বিশ্ববিদ্যালয় ব্র্যাডফোর্ডের চ্যান্সেলর ছিলেন। ইমরান খান ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। তবে এই নির্বাচনে অংশ নিলেও জয়লাভ সহজ হবে না ইমরান খানের জন্য। কারণ, সাবেক দুই ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বরিস জনসনও এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৯ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
৩৯ মিনিট আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে