
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ধুঁকছে পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ধারদেনা করে চলছে দেশটি। এই পরিস্থিতিতে বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের দুর্নীতির কারণে ‘মিস্টার ১০ পারসেন্ট’ বলে পরিচিত ও নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
গত মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয়ের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেওয়া হয়। ওই টুইটে বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারি সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপ্রধানের পদে থাকা অবস্থায় বেতন নেবেন না তিনি। অর্থনৈতিক সংকটকালে দেশের দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
টুইটে বলা হয়, ‘প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশ যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তার পরিপ্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। মূলত দেশে বিচক্ষণ অর্থনৈতিক সিদ্ধান্তকে উৎসাহিত করতেই প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই সিদ্ধান্ত নিয়েছেন।’
আসিফ আলী জারদারি পাকিস্তানের প্রয়াত ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। বেনজির দুই মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দ্বিতীয় মেয়াদের শাসনামলে (১৯৯৩-১৯৯৬) আসিফ আলী জারদারি প্রথমে পাকিস্তানের অর্থমন্ত্রী ও পরে পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি সরকারি সব দরপত্র থেকে ১০ শতাংশ করে কমিশন দাবি করতেন। সেই সময়ই তিনি পাকিস্তান তো বটেই আন্তর্জাতিক গণমাধ্যমেও মিস্টার ১০ পারসেন্ট বলে পরিচিতি পান।
আসিফ আলী জারদারি খুন, দুর্নীতিসহ বিভিন্ন মামলায় প্রায় ১১ বছর কারাবন্দী ছিলেন, যা যেকোনো পাকিস্তানি রাজনীতিবিদের তুলনায় একটু বেশিই। ২০০৭ সালে বেনজির ভুট্টো খুন হওয়ার পর আকস্মিকভাবে আসিফ আলী জারদারি ২০০৮ সালে প্রথম দফায় পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২০১৩ সালে তাঁর মেয়াদ শেষ করেন। সর্বশেষ আবার ২০২৪ সালে আবারও পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছে ভারত। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য জনগণকেন্দ্রিক সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে
ভারতে ভোটার তালিকা সংশোধন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে দ্বিতীয় দিনের মতো আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তাঁদের সঙ্গে ইন্ডিয়া জোটের আরও কয়েকজন নেতাকেও আটক করে পুলিশ।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ২০০৯ সালে ১৩ জনকে হত্যার ঘটনায় দণ্ডিত সাবেক মার্কিন সেনা চিকিৎসক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১০ ঘণ্টা আগে
ইউক্রেনজুড়ে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। আজ বুধবার ইউক্রেনের বিমানবাহিনীর বরাতে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়
১১ ঘণ্টা আগে