
ইসরায়েলের দাবি অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি নস্যাৎ করার লক্ষ্যে পরিচালিত ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অনুসারে, যাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তাঁরা হলেন—
হোসেইন সালামি: ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের সর্বাধিনায়ক।
গোলামালি রশিদ: খাতাম-আল আনবিয়া সেন্ট্রাল সদর দপ্তরের কমান্ডার। খাতাম-আল আনবিয়া সেন্ট্রাল সদর দপ্তর হলো ইরানের সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত যুদ্ধ কমান্ড সদর দপ্তর, যা সরাসরি জেনারেল স্টাফের অধীনে এবং ইরানি বাহিনীর মধ্যে যৌথ সামরিক অভিযান পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত।
ফেরেদুন আব্বাসি: পরমাণুবিজ্ঞানী ও ইরানের আণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান। ইরানি পরমাণুবিজ্ঞানী ফেরেদুন আব্বাসি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে ২০১০ সালে একটি হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ১৭৪৭ অনুযায়ী ইরানের পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার জন্য তালিকাভুক্ত ছিলেন।
মোহাম্মদ মাহদি তেহরানচি: ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত আরেক পরমাণুবিজ্ঞানী। মোহাম্মদ মাহদি তেহরানচি ইরানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী এবং শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের লেজার ও প্লাজমা গবেষণা ইনস্টিটিউট ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে জড়িত ছিলেন বলে জানা যায়।
মোহাম্মদ বাঘেরি: ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ।
আলি শামখানি: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা। ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি গুরুতর আহত হয়েছেন। আলি শামখানি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৩ সালের মে থেকে তিনি সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ইসরায়েলি হামলায় ইরানের ছয়জন পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন বলে ইরানি বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। নিহত ছয় বিজ্ঞানী হলেন আব্দুল্লাহ মিনৌচেহর, আহমাদ রেজা জলফাঘারি, সায়েদ আমির হোসেন ফাকহি, মোতলাবিজাদেহ, ফেরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহদি তেহরানচি।

চীনের জন্য ইরানের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩ কোটি ব্যারেলে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে খুব শিগগিরই তেহরান চীনে আর তেল সরবরাহ করতে পারবে না বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
১৭ মিনিট আগে
অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাই ও লাভার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, যার ফলে আটকে পড়েছেন প্রায়
১ ঘণ্টা আগে
যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচের মরদেহ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলগ্রেডের একটি সার্বিয়ান অর্থোডক্স গির্জায় শেষ শ্রদ্ধার জন্য রাখা হয়। তাঁর শেষকৃত্যে পূর্ণ সামরিক মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সতর্কবার্তা উপেক্ষা...
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে দীর্ঘ ও কঠিন সামরিক মোতায়েন শেষে কয়েক মাস পর স্থলভাগে পা রাখার সুযোগ পেয়েছিলেন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিক ও মেরিনেরা।
৪ ঘণ্টা আগে