গাজা উপত্যকার ফিলিস্তিনিরা ‘তীব্র ভয়াবহতা’র মধ্যে বসবাস করছে বলে গতকাল বুধবার মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সেই সঙ্গে গাজায় চলমান হামলা বন্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।
ভলকার তুর্ক সংবাদ গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, গাজার মানবিক পরিস্থিতি বিপর্যয়কর। এমন পরিস্থিতিতে নৃশংস অপরাধ ঘটার উচ্চ ঝুঁকি বিরাজ করে। কারণ গাজার বাসিন্দারা ইসরায়েলের বেপরোয়া ক্রমগত হামলার শিকার। এতে অবরুদ্ধ গাজাবাসী শুধু প্রাণই হারাচ্ছে না, খাদ্য, পানি, চিকিৎসাসামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসের মারাত্মক সংকটে রয়েছে। এতে দিনে দিনে ভয়াবহতা বাড়ছে এবং এর মধ্যেই বসবাস করছে গাজাবাসী।
বিপর্যয়কর এই পরিস্থিতি থেকে গাজাকে রক্ষা করা সম্ভব বলেও মন্তব্য করেন ভলকার তুর্ক। সহিংসতা বন্ধে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি এবং সব জিম্মিকে মুক্তির আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গাজার মোট বাসিন্দা ২৩ লাখ। এর মধ্যে ১৯ লাখই ইসরায়েল হামলা শুরুর পর বাস্তুচ্যুত হয়েছে। চলমান হামলায় এই ফিলিস্তিনিরা উপত্যকার আরও দক্ষিণে জনাকীর্ণ স্থানগুলোয় চলে যেতে বাধ্য হচ্ছে, যেই জায়গাগুলোয় অস্বাস্থ্যকর পরিস্থিতি বিরাজ করছে।
ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এতে ১ হাজার ২০০ জন নিহত হয়। জিম্মি করা হয় ২৪০ জনকে। এর জবাবে ওই দিন গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে ১৬ হাজার ২৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
হামাসকে নির্মূলে গাজায় ইসরায়েল এই হামলা শুরু করলেও হতাহতদের বেশির ভাগই উপত্যকার বেসামরিক নারী ও শিশু।
এদিকে গত মঙ্গলবার রাতভর গাজায় কামানের গোলাবর্ষণের পর গতকাল উপত্যকাটির দক্ষিণের শহর খান ইউনিসের আরও কেন্দ্রে অগ্রসর হয় ইসরায়েলের সেনাবাহিনীর ট্যাংকগুলো।
বিশ্বকে নিন্দার আহ্বান বাইডেনের
ইসরায়েলে গত ৭ অক্টোবর হামলার সময় হামাসের ‘ভয়াবহ যৌন সহিংসতা’র ঘটনায় বিশ্বের প্রতি নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত মঙ্গলবার বোস্টনে বাইডেন বলেন, ‘যা হচ্ছে তা থেকে বিশ্বের চোখ ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই।...সরকার, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজসহ সবাইকে হামাসের যৌন সহিংসতার নিন্দা জানাতে হবে।’
উল্লেখ্য, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের মাটিতে ৭ অক্টোবর নজিরবিহীন হামলা চালায়। এতে ১ হাজার ২০০ জন নিহত হয়। এর জবাবে ওই দিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল।
বাইডেন বলেছেন, দুই মাস আগে হামলার দিন হামাস ভয়ভীতি দেখাতে মেয়ে ও নারীদের ধর্ষণ করেছে।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৫ ঘণ্টা আগে