
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় অবশিষ্ট থাকা শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই সেনার নাম মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) রান গিভিলি। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই তাঁর মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল ইসরায়েল।
সোমবার (২৬ জানুয়ারি) বিবিসি জানিয়েছে—যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, চুক্তি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে অবশিষ্ট জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত দেওয়ার কথা ছিল হামাসের। সে অনুযায়ী, সর্বশেষ ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি এবং ২৭ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিকের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়। তবে রান গিভিলির অবস্থান সম্পর্কে দীর্ঘদিন কোনো নিশ্চিত তথ্য দিতে পারেনি হামাস। গত কয়েক সপ্তাহ ধরে সংগঠনটি জানিয়ে আসছিল, তারা এখনো তাঁর মরদেহের সন্ধান পায়নি।
ইসরায়েল ঘোষণা দিয়েছে, গিভিলির মরদেহ উদ্ধারের অভিযান শেষ হওয়ার পর মিসরের সঙ্গে গাজার প্রধান সীমান্ত ক্রসিং আবারও খুলে দেওয়া হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গিভিলির মরদেহ ফেরত নেওয়ার ঘটনাটিকে ‘একটি অসাধারণ অর্জন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—আমি নিজে প্রতিশ্রুতি দিয়েছিলাম—সবাইকে ফিরিয়ে আনব। শেষ বন্দী পর্যন্ত আমরা সবাইকে ফিরিয়ে এনেছি।’
হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, এই মরদেহ উদ্ধারের ঘটনা যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত পালনে হামাসের প্রতিশ্রুতি রক্ষারই প্রমাণ।
রান গিভিলির মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার পথ পরিষ্কার হলো বলে মনে করা হচ্ছে। পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজার পুনর্গঠন ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, এমনকি হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর অস্ত্র সমর্পণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। গিভিলির সন্ধান না পাওয়া পর্যন্ত এই ধাপে যেতে অনীহা প্রকাশ করে আসছিল ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী ২৪ বছর বয়সী ইয়ামাম কমান্ডো যোদ্ধা রান গিভিলি ২০২৩ সালের ৭ অক্টোবর সকালে যুদ্ধে নিহত হন এবং তাঁর মরদেহটি গাজায় নিয়ে যাওয়া হয়। আইডিএফ জানিয়েছে, তারা গিভিলির শোকাহত পরিবারের পাশে থাকবে এবং ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এই হামলার প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭১ হাজার ৬৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘লক্ষ্য করে’ হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে হামলার চেষ্টার প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলেও, সিক্রেট সার্ভিস অফিসারের ওপর গুলি চালানোর বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি। গত শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটন হিলটনে বন্দুক হামলার সময় ঠিক কার গুলিতে...
১ ঘণ্টা আগে
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব সামরিক কমান্ডার রাতকো ম্লাদিচ বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন বলে দাবি করেছেন তাঁর আইনজীবীরা। ৮৪ বছর বয়সী এই যুদ্ধাপরাধীকে মানবিক কারণে নেদারল্যান্ডসের দ্য হেগের কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য জাতিসংঘ আদালতে আবেদন জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরান ইস্যু নিয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্ৎসের সঙ্গে তীব্র বাগ্যুদ্ধের জের ধরে জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও বার্লিনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে, তখনই পেন্টাগনের এই ঘোষণা আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
২ ঘণ্টা আগে
সীমান্ত থেকে রাশিয়ার প্রায় ১,০৬০ মাইল ভেতরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দেশটির অত্যাধুনিক যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক সূত্র বলছে, গত ২৫ এপ্রিল চেলিয়াবিনস্ক অঞ্চলের শাগোল বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়।
১৪ ঘণ্টা আগে