
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আমলের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও সাবেক গ্র্যান্ড মুফতি আহমাদ বদর আল-দিন হাসুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সহিংসতায় উসকানি, হত্যাকাণ্ডকে ন্যায্যতা দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সোমবার (২৪ আগস্ট) এই তথ্য জানিয়েছে।
হাসুনের বিরুদ্ধে গত জুনে দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালতে বিচার শুরু হয়। অভিযোগে বলা হয়, তিনি সাবেক আসাদ সরকারের কর্মকর্তাদের সরকারবিরোধী বিক্ষোভকারীদের দমনে উৎসাহিত করেছিলেন। পাশাপাশি সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া ও ইরানের সামরিক হস্তক্ষেপের পক্ষেও তিনি অবস্থান নেন।
হাসুনের বিরুদ্ধে যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের প্রকাশ্যে সমর্থন দেওয়ার অভিযোগও আনা হয়। এদের মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির নামও রয়েছে।
সত্তরোর্ধ্ব হাসুন জুলাইয়ে তিনবার আদালতে হাজির হন। চলতি মাসে পঞ্চম শুনানিতে তাঁর সাক্ষ্য নেওয়া হয়। এ সময় তাঁর বিরুদ্ধে উপস্থাপিত ভিডিও প্রমাণ যাচাই করা হয় এবং সাক্ষীদের বক্তব্য গ্রহণ করা হয়।
সানার প্রতিবেদনে বলা হয়েছে, একজন সাক্ষী আদালতকে জানান, তাঁর বোনকে আটক করার পর তাঁকে ও তাঁর পরিবারকে বারবার চাঁদাবাজির শিকার হতে হয়। হাসুনের হস্তক্ষেপের বিনিময়ে তাঁরা টাকা ও বিভিন্ন পণ্য দিতে বাধ্য হয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।
হাসুনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ড দাবি করেছিল। তবে আদালত শেষ পর্যন্ত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বর্তমান প্রেসিডেন্ট আহমাদ আল-শারার নেতৃত্বাধীন সিরীয় কর্তৃপক্ষ ক্ষমতাচ্যুত আসাদ আমলের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক বিচার পরিচালনা করছে। এদের অনেককেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সম্প্রতি সাবেক যুদ্ধবাজ ও বাশার আল-আসাদের দ্বিতীয় চাচাতো ভাই ওয়াসিম আল-আসাদ গৃহযুদ্ধের সময় সংঘটিত হত্যা ও নির্যাতনের দায়ে মৃত্যুদণ্ড পেয়েছেন। এর আগে বাশার আল-আসাদ, তাঁর ভাই মাহের আল-আসাদ এবং চাচাতো ভাই আতিফ নাজিবকেও ২০১১ সালে দেরা শহরে সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়।
২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে ক্ষমতা হারানোর পর বাশার আল-আসাদ ও তাঁর ভাই মাহের রাশিয়ায় পালিয়ে যান। এদিকে গত সপ্তাহে লেবানন আসাদ আমলের জেনারেল আদেল ইসাকে গ্রেপ্তারের পর সিরিয়ার কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধেও হত্যা ও নির্যাতনের অভিযোগ রয়েছে।

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১০ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১২ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১২ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
১৩ ঘণ্টা আগে