সৌদি আরবের মক্কায় মিসরের হজযাত্রীদের মৃত্যুর ঘটনায় ১৬টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করেছে মিসর সরকার। সে সঙ্গে, ট্রাভেল এজেন্সিগুলোর ম্যানেজারদের সরকারি কৌঁসুলিদের কাছে পাঠানো হয়েছে। মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি গতকাল শনিবার এ আদেশ দেন বলে জানিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান খবরটি দিয়েছে।
মক্কায় এ বছর তীব্র গরমে মারা গেছেন এগারো শ’র বেশি হজযাত্রী। এর মধ্যে মিসরের অন্তত ৬৫৮ জন। তাদের মধ্যে ৬৩০ জনই অনিবন্ধিত বলে জানিয়েছিলেন এক আরব কূটনীতিক। অবৈধ উপায়ে মুসল্লিদের হজে পাঠানোর দায়ে ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মিসরীয় মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে যে, ‘প্রধানমন্ত্রী এই (ট্রাভেল এজেন্সি) কোম্পানিগুলোর লাইসেন্স প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। এসব কোম্পানির ম্যানেজারদের সরকারি কৌঁসুলির কাছে পাঠানোর এবং জরিমানা করার নির্দেশ দিয়েছেন—যাতে মৃত্যুবরণ করা হজযাত্রীদের পরিবারকে সাহায্য করা যায়।’
ভ্রমণ ভিসা দিয়ে অনেক মুসল্লিকে হজে পাঠিয়েছে এসব ট্রাভেল এজেন্সি। আর সৌদি আরবের ভ্রমণ ভিসা দিয়ে হজ করার নিয়ম নেই। অবৈধ পথে হজে গেলে হজযাত্রীদের বেঁচে যায় বড় অঙ্কের টাকা। ২০১৯ সাল থেকে বিপুলসংখ্যক অনিবন্ধিত মুসল্লিও অবৈধ পথে যান হজ করতে। তবে তীব্র গরমে তারা থেকে যান হজ কর্তৃপক্ষের শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার বাইরে।
এ বছর ১ হাজার ৮১ জন হজযাত্রীর মৃত্যুর কথা জানিয়েছে প্রায় ১০টি দেশ।
হজের সময় নির্ধারিত হয় ইসলামিক চান্দ্র পঞ্জিকা অনুসারে। সে হিসেবে এ বছরও হজ পড়েছিল সৌদি আরবের গ্রীষ্মে, যখন দেশটিতে থাকে ভয়াবহ গরম। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র গত সপ্তাহে মক্কার গ্র্যান্ড মসজিদে ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।
গত মাসে প্রকাশিত সৌদি সমীক্ষায় বলা হয়েছিল যে, প্রতি দশকে অঞ্চলটিতে তাপমাত্রা শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাচ্ছে।
মক্কা থেকে এ মাসে কয়েক লাখ অনিবন্ধিত হজযাত্রীকে বের করে দেওয়ার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। তবে এবারের হজের প্রধান আনুষ্ঠানিকতায় আরও অনেক অনিবন্ধিত হজযাত্রী অংশ নিয়েছিলেন বলেই এখন দেখা যাচ্ছে।
অসহনীয় গরমে এই অনিবন্ধিত হজযাত্রীদের অবস্থাই ছিল সবচেয়ে করুণ। কারণ, প্রায় ১৮ লাখ নিবন্ধিত হজযাত্রীর জন্য কর্তৃপক্ষের শীতাতপ নিয়ন্ত্রিত জায়গাগুলোতে প্রবেশ করতে পারেননি এই তারা।

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
৪ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
৫ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
৫ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
৭ ঘণ্টা আগে