পবিত্র হজে আরাফাতের ময়দানে খুতবা পাঠকারী নাম ঘোষণা করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। আগামী সপ্তাহের ৯ জিলহজ পবিত্র এই ময়দানে খুতবা পাঠ করবেন প্রখ্যাত ইসলামিক স্কলার ইউসুফ বিন সাঈদ।
ইউসুফ বিন সাঈদ সৌদি আরবের সর্বোচ্চ ইসলামী কর্তৃপক্ষ সিনিয়র স্কলার কাউন্সিলের একজন সদস্য। আগামী মঙ্গলবার বিশ্ব মুসলিমদের মিলনায়তন আরাফাতে খুতবা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এ বছর হজযাত্রীদের সংখ্যা করোনার আগের অবস্থার মতো হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আরাফাতের ময়দানে খুতবার জন্য অতিরিক্ত হিসেবে মাহের আল মুয়াইকলিকে রাখা হয়েছে। তিনি মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম এবং প্রচারক।
বিন সাঈদ অল্প বয়সেই পবিত্র কোরআনের হাফেজ হন। তিনি রাজ্যের বর্তমান ও সাবেক মুফতিদেরসহ প্রখ্যাত সৌদি আলেমদের কাছে অধ্যয়ন করেছেন। রিয়াদের ফ্যাকাল্টি অব অরিজিন অব রিলিজিয়ন থেকে বিএ পাসও করেছেন। পাশাপাশি তিনি বিশ্বাস এবং আধুনিক বিশ্বাস বিভাগ থেকে এমএ ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তাঁর নামে রয়েছে ৩০টিরও বেশি বই ও গবেষণাপত্র।
নেতৃস্থানীয় পণ্ডিত সৌদি আরবে চার বছর ধরে ইসলামবিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন পদেও অধিষ্ঠিত হন। তিনি বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধের তত্ত্বাবধান করেছেন।
এ ছাড়া তিনি মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে শিক্ষা দিয়েছেন, যা ইসলামের দুটি পবিত্র স্থান। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন মসজিদে খুতবা দিয়েছেন।
সৌদি আরব বলেছে, বৈশ্বিক মহামারির কারণে জারি করা পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো নেওয়া হচ্ছে। এতে আসন্ন হজে অংশ নিতে বিশ্বজুড়ে হজযাত্রীদের সংখ্যার কোনো সীমাবদ্ধতা থাকবে না।

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
২ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
৪ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
৪ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
৫ ঘণ্টা আগে