সংযুক্ত আরব আমিরাতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তিন ব্যক্তিকে জরিমানা দেওয়ার পাশাপাশি পরিষ্কার করতে হয়েছে রাস্তা। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার দিরহাম (প্রায় ১৫ লাখ টাকা) করে জরিমানা, তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত এবং গাড়িগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।
আজ রোববার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন মধ্যপ্রাচ্যভিক্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
আবুধাবির বিচারিক বিভাগ জানিয়েছে, আল-আইনের ট্রাফিক আদালত এমন নির্দেশনা দিয়েছেন। যাঁদের দিয়ে রাস্তা পরিষ্কার করানো হয়েছে তাঁরা আল-আইনে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছেন, সাধারণ মানুষের জীবন হুমকির মুখে ফেলেছেন, পাবলিক রোডে বিপজ্জনক কর্মকাণ্ড করেছেন—এতে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন হয়েছে। এ ছাড়া তাঁরা উচ্চ স্বরে নম্বর প্লেট ছাড়া গাড়ি চালিয়েছেন।
আদালত তিন মাসের জন্য ওই তিনজনের ড্রাইভিং লাইসেন্স স্থগিত ও এবং গাড়িগুলো বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই তিনজনের বেপরোয়া গাড়ি চালানোর বিষয়টি ভাইরাল হয়। এরপর সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তাঁদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। আদালত সব প্রমাণ দেখে রায় দেন, ওই তিনজন আইন ভঙ্গ করেছেন। আর আইন ভঙ্গ করার অভিযোগে প্রত্যেককে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৫ লাখ টাকার সমান।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৬ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪৪ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে