যুদ্ধপীড়িত ফিলিস্তিনের গাজায় সমুদ্রপথে ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সে লক্ষ্যে সমুদ্রপথে একটি করিডর চালু করা হচ্ছে। চলতি সপ্তাহান্তেই এই করিডরের মাধ্যমে গাজায় ত্রাণ পাঠানোর কাজ শুরু হবে।
আজ শুক্রবার সাইপ্রাসে ইউরোপিয়ান কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বক্তব্যকালে এ তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
উরসুলা ভন ডার লিয়েন বলেন, একটি দাতব্য গোষ্ঠীর সংগৃহীত ত্রাণের একটি পরীক্ষামূলক চালান শুক্রবার সকালে সাইপ্রাস থেকে গাজার দিকে যাবে। সংযুক্ত আরব আমিরাত এতে সহযোগিতা করছে।
সাইপ্রাসের লারনাকা পরিদর্শনের পর তিনি বলেন, ‘আমরা সাইপ্রাস সামুদ্রিক করিডোরটি ইউরোপীয় ইউনিয়ন, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে একসঙ্গে চালু করছি। আমরা এখন এই করিডোরটি খোলার খুব কাছাকাছি। আশা করছি এই শনিবার-রোববার এবং আমি আজকে একটি প্রাথমিক চালান চালু করতে দেখে খুব খুশি।’
তবে এসব ত্রাণ গাজার কোথায় বিতরণ করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। এর আগে গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সমুদ্রপথে গাজায় ত্রাণ পাঠানোর জন্য গাজা উপকূলে বন্দর নির্মাণ করবে মার্কিন সামরিক বাহিনী। তবে প্রেসিডেন্টের এ ঘোষণার পর মার্কিন কর্মকর্তারা জানান, বন্দর নির্মাণে কয়েক সপ্তাহ সময় লাগবে।
এদিকে ইসরায়েল এই সামুদ্রিক করিডরকে স্বাগত জানিয়েছে এবং অন্যান্য দেশকে এতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
ইসরায়েল আজ শুক্রবার বলেছে, সাইপ্রাস থেকে গাজা উপত্যকা পর্যন্ত একটি মানবিক সহায়তা করিডোরকে তারা ‘স্বাগত জানায়’। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র সমর্থিত একটি উদ্যোগ এটি। আগামী রোববার থেকে ইইউ ত্রাণ পাঠানো শুরু করতে পারে বলে আশা করা হচ্ছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত এক্স হ্যান্ডলে বলেছেন, ‘সাইপ্রিয়ট থেকে ত্রাণের জাহাজ পাঠানোর উদ্যোগটি ইসরায়েলি মান অনুযায়ী নিরাপত্তা পরীক্ষার পরই কেবল গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেবে।’

আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে না বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম।
১৬ মিনিট আগে
ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত আইআইটি বোম্বেতে ২০ বছর বয়সী এক দলিত শিক্ষার্থী আত্মহত্যা করে মারা যান কিছুদিন আগে। সেই ঘটনার পর তাঁর সহশিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ’—বিষয়ে ন্যাশনাল টাস্ক ফোর্সের
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তেল চুক্তি সম্ভবত ‘এখন পর্যন্ত করা সবচেয়ে বড় চুক্তি।’ এই চুক্তির প্রসঙ্গ তুলে তিনি মন্তব্য করেছেন, ‘লুটের মাল বিজয়ীরাই পায়।’ হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য
২ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ যেতে প্রস্তুত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পর তিনি এই কথা জানান। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আরও সতর্ক করে বল
৪ ঘণ্টা আগে