চলমান উত্তেজনার মধ্যেই এবার পাকিস্তান-ইরান সীমান্তে হোসেইন আলী জাওয়ানফার নামে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক কর্নেলকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (১৭ জানুয়ারি) সিস্তান-বেলুচিস্তান প্রদেশের খাশ শহরের সঙ্গে ইরানের প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে ‘সন্ত্রাসীদের’ গুলিতে তিনি নিহত হন।
সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, সুন্নি মুসলিমদের চরমপন্থী গ্রুপ জইশ আল-আদল এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এ ছাড়া কর্নেল জাওয়ানফারের দুই দেহরক্ষীকেও হত্যা করেছে বলে দাবি করেছে জইশ আল-আদল।
তথ্যগুলো নিশ্চিত করে আইআরজিসির কুদস ঘাঁটি এক বিবৃতি দিয়েছে। ওই বিবৃতির বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল আরও জানিয়েছে, কুদস ঘাঁটির সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনে প্রদেশের সারাভান সফরে গিয়েছিলেন কর্নেল জাওয়ানফার।
এর আগে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পঞ্জগুর গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাতে দুই শিশুসহ অন্তত চারজন নিহত হয়। ওই হামলার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইরানে প্রতিশোধমূলক হামলা চালায় পাকিস্তান। তাতে চার শিশুসহ ৯ জন নিহত হয়েছে, যাদের সবাই বিদেশি নাগরিক বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদী।
ইরানে হামলার পর এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণরূপে সম্মান করে পাকিস্তান। আমাদের এই অভিযানের একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা, যা নিয়ে কোনো আপস করা যায় না।
আবার বিবৃতির শেষ ভাগে বলা হয়েছে, ইরান একটি ভ্রাতৃপ্রতিম দেশ এবং পাকিস্তানের জনগণ ইরানের জনগণের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করে। সন্ত্রাসবাদের হুমকিসহ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সব সময় সংলাপ ও সহযোগিতার ওপর জোর দিয়েছি এবং যৌথ সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাব।
ইরানের চালানো হামলার বিষয়ে বুধবার (১৭ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছিলেন, পাকিস্তানে চালানো যে বিমান হামলায় দুই শিশু নিহত হয়েছে, তা একটি ‘ইরানি সন্ত্রাসী গোষ্ঠীকে’ লক্ষ্য করে চালানো হয়েছিল।
এদিকে, মঙ্গলবার চালানো হামলার জেরে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। একই সঙ্গে তেহরান থেকে নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে ইসলামাবাদ। এশিয়ার এ দুই প্রতিবেশী দেশ দীর্ঘদিন ধরেই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে।

হরমুজে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ২০ শতাংশ নিরাপত্তা মাশুল বা ফি আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার তিনি ঘোষণা দিয়েছেন, টোল আদায়ের সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি...
৪ মিনিট আগে
একটি রায়ানএয়ার উড়োজাহাজের জানালা মাঝ আকাশে ভেঙে যাওয়ার পর ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হন এক দম্পতি। গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিংগেনগামী ওই ফ্লাইটে জানালা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় মাথাসহ শরীরের অর্ধেক অংশ বাইরে চলে গিয়েছিল ৬১ বছর বয়সী লিউবিশা কারোভিচের।
২১ মিনিট আগে
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত অচল করে দেওয়ার পর এবার লোহিতসাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালিকেও নতুন চাপের কেন্দ্র হিসেবে ব্যবহার করার ইঙ্গিত দিচ্ছে ইরান। বিশ্লেষকদের মতে, ইয়েমেনের হুতি মিত্রদের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই জলপথে নৌ চলাচল ব্যাহত করে ইরান যুক্তরাষ্ট্রের ওপর চাপ আরও বাড়াতে চা
১ ঘণ্টা আগে
রাজ্য বিজেপির প্রভাবশালী নেতা ও বর্তমান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের ‘ঝালমুড়ি’ গানকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ দেড় দশক ধরে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যেখানে বিরোধী শিবিরের...
২ ঘণ্টা আগে