অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান লড়াইকে ‘ইসরায়েলি সামরিক আগ্রাসন’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)।
আজ রোববার এক বিবৃতিতে অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বানও জানিয়েছে এই জোট।
সৌদি আরবভিত্তিক মুসলিম দেশগুলোর এই জোট বলছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিপজ্জনক ইসরায়েলি উত্তেজনা ও সহিংসতা বৃদ্ধির ঘটনায় ওআইসি গভীরভাবে উদ্বিগ্ন।
ইসরায়েলের সামরিক হামলায় শত শত ফিলিস্তিনি নিহত ও আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ওআইসি। একই সঙ্গে ইসরায়েলি সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে ৫৭ সদস্যের এই জোট।
অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় ইসরায়েলিদের প্রাণহানির সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা হামাসের এই হামলায় আহত হয়েছে আরও দুই হাজারের বেশি ইসরায়েলি।
এদিকে, ফিলিস্তিনের কর্মকর্তারা বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। লড়াই শুরু হওয়ার পর ইসরায়েলের পাল্টা হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার ভোরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিকভাবে রকেট হামলা শুরু করে হামাস। এরপর হামাসের শত শত যোদ্ধা স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়ে বিভিন্ন স্থাপনায় হামলা চালান।

জন্মসালভিত্তিক ধূমপান নিষিদ্ধ করার একটি নতুন আইন প্রণয়নের পথে রয়েছে যুক্তরাজ্য। এটি পাস হলে ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া কেউই জীবনে কখনো বৈধভাবে সিগারেট কিনতে পারবেন না। দেশটির পার্লামেন্টের উভয় কক্ষ থেকে অনুমোদন পাওয়ার পর রাজকীয় সম্মতি পেলেই বিলটি শিগগিরই আইনে পরিণত হবে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একদল স্কুলপড়ুয়া শিশু অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে একটি বড় দুর্ঘটনা এড়িয়েছে। স্কুলের চলন্ত বাসে চালক অজ্ঞান হয়ে পড়লে শিশুরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে বাসটিকে নিরাপদে থামায় এবং সাহায্য চায়।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে নৈশভোজ অনুষ্ঠানে গুলির শব্দ শোনার পর দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে আলোচনায় এসেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ঘটনাটি ঘটেছে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সেখানে আরও অনেক উচ্চপর্যায়ের অতিথি উপস্থিত ছিলেন।
৪ ঘণ্টা আগে
আফ্রিকার দেশ মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা একটি সমন্বিত সশস্ত্র হামলার মধ্যে নিহত হয়েছেন। দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় একযোগে চালানো হামলার প্রেক্ষাপটে এই মৃত্যুকে সামরিক সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
৫ ঘণ্টা আগে