
সৌদি আরবে উটের দৌড় প্রতিযোগিতায় বিজয়ীর জন্য এবার এক ব্যতিক্রমী পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিং আব্দুল আজিজ উট ফেস্টিভালের ৯ম আসরে ‘মানকিয়াত আল-জাজিরা’ শিরোপা বিজয়ী দলের মালিককে দেওয়া হবে ব্যক্তিগত উড়োজাহাজ। গাল্ফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
উট ক্লাবের চেয়ারম্যান ফাহাদ বিন হাতলিন গত বৃহস্পতিবার এই ঘোষণা দিয়ে বলেন, ‘এই পুরস্কার শুধু প্রতীকী অর্থে গুরুত্ব নয়, বরং ঐতিহ্যের প্রতি গভীর সম্মানের প্রতিফলন। পুরস্কার বিজয়ী উৎসবের পৃষ্ঠপোষকের সঙ্গে সাক্ষাতের বিরল সুযোগ পাবেন।’
এক বছরের বিরতির পর আল শাদাদ নামে উটের দৌড় প্রতিযোগিতা ফিরে এল। এটি কিং আব্দুল আজিজ উট ফেস্টিভালের অন্যতম আকর্ষণ। এবার প্রতিযোগিতায় নতুনত্ব আনার জন্য ডিজিটাল প্রযুক্তির নানা উদ্ভাবন যুক্ত করা হয়েছে। ‘রাই আল নাথার’ নামে বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রতিযোগিতাটি পরিচালিত হবে।

প্রথমবারের মতো এবার প্রতিযোগিতার অংশগ্রহণকারী বাছাইয়ে ভূমিকা রেখেছে সাধারণ মানুষ। এ প্ল্যাটফর্মের মাধ্যমে উটপ্রেমীরা পছন্দের দল বেছে নেন।

২০২১ সালে প্রথমবার আল শাদাদ প্রতিযোগিতা শুরু হয়। তখন এটি সৌদি আরবের সাংস্কৃতিক গর্বের প্রতীক হিসেবে পরিচিতি পায়। এবারও প্রতিযোগিতাটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাব নিয়ে মস্কোয় পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। শনিবার (৫ আগস্ট) তাঁদের বহনকারী বিমান মস্কোয় অবতরণ করে বলে রয়টার্সকে জানিয়েছেন এ সফর সম্পর্কে অবগত দুটি সূত্র..
১০ মিনিট আগে
নেপালে প্রলয়ংকরী বন্যায় হাজার হাজার মানুষ নিখোঁজ ও মৃত্যুর খবরের মাঝেই কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে গত কয়েক দিনে ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার হওয়া মোট জীবিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বের একটি নতুন ভৌগোলিক মানচিত্র গ্রহণের প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। নতুন এই মানচিত্রে মহাদেশগুলোর প্রকৃত আয়তনের ওপর ভিত্তি করে আফ্রিকা মহাদেশের আকার বড় করা হয়েছে এবং বিপরীতে ইউরোপ ও উত্তর আমেরিকার দৃশ্যমান আকার সংকুচিত হয়েছে।
২ ঘণ্টা আগে
২০২৭ সাল ঘিরে যুক্তরাষ্ট্র ও বিশ্বরাজনীতিতে ভয়াবহ অস্থিরতার পূর্বাভাস দিয়েছেন চীনা বংশোদ্ভূত কানাডিয়ান শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক জিয়াং শুয়েচিন। ভূরাজনৈতিক বিভিন্ন পূর্বাভাসের কারণে যিনি ‘চীনের নস্ত্রাদামুস’ নামে পরিচিত।
১৮ ঘণ্টা আগে