ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১৩৪ দিন পেরিয়ে গেছে। এই সময়ে ২৯ হাজারের বেশি মানুষ নিহত ও প্রায় ৭০ হাজার মানুষ আহত হয়েছে। বাস্তুহারা হয়েছে গাজায় ২৪ লাখ বাসিন্দার প্রায় সবাই। এমন নারকীয় অবস্থায় অঞ্চলটিতে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা ব্যাপক কমেছে। ক্ষুধার তাড়নায় মানুষ ভিড় করছেন ত্রাণবাহী ট্রাক ও শহরটির বেকারিগুলোতে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদক হানি আল-শায়ের গাজা-মিসর সীমান্তে কারাম আবু সালেম ক্রসিং থেকে সরেজমিনে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানিয়েছেন, চলতি মাসে এখন পর্যন্ত গত মাসের তুলনায় গড়ে ত্রাণবাহী ট্রাকের পরিমাণ অনেক কম প্রবেশ করেছে।
ক্রসিংয়ে থাকা গাজা ও মিসরের কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত এসব সীমান্তের কাছে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলি জিম্মিদের পরিবার এবং তাদের আত্মীয়-স্বজনেরা বিক্ষোভ করায় ত্রাণের সরবরাহে এই কমতি। তাঁরা আশঙ্কা করছেন, ত্রাণ সংকটের কারণে গাজার মানবিক বিপর্যয় আরও গভীর হবে।
গাজায় ত্রাণের পরিমাণ এতটাই কমে এসেছে যে, তা গত মাসের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। কারাম আবু সালেম ক্রসিং কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসের ১ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত গাজায় গড়ে ১১০টি করে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। যেখানে আগের মাসে এই সংখ্যা ছিল গড়ে ২০০।
এদিকে, এরই মধ্যে গাজায় ত্রাণ সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয়দের ওপর। খাবার সংকটের কারণে ত্রাণবাহী ট্রাক দেখলেই একসঙ্গে ছুটে যাচ্ছেন সবাই। অথচ সবাইকে সেই ট্রাক থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া শহরের বেকারিগুলোতেও ভিড় বেড়েছে।
অপরদিকে, গাজায় মানবিক সংকট তীব্র হতে থাকলেও অঞ্চলটিতে যুদ্ধবিরতি মানতে নারাজ ইসরায়েল। এমনকি আন্তর্জাতিক চাপ থাকার পরও গাজায় শরণার্থীদের সবচেয়ে বড় আশ্রয়স্থল রাফাহেও অভিযান চালানোর সিদ্ধান্তে অটল রয়েছে দেশটি।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনা। মধ্যস্থতাকারী দেশ কাতারের পক্ষ থেকে বৈঠকটি শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
অ্যাপলের অন্যতম প্রধান সরবরাহকারী ভারতের টাটা গ্রুপ। সম্প্রতি টাটার আইফোন যন্ত্রাংশ তৈরির কারখানা থেকে নির্গত বর্জ্যের কারণে ফসলি জমিতে দূষণ ও কৃষকদের মধ্যে চর্মরোগ দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় একটি রাজ্য স্বাস্থ্য...
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজের ওপর ভবিষ্যতে ‘বীমা ফি’ আরোপের পরিকল্পনা করছে ইরান। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ৬০ দিনের সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর এই ব্যবস্থা চালু করতে চায় তেহরান।
৬ ঘণ্টা আগে
কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে আজ রোববার দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের তিনটি যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে কমিশন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আয়োজনকে ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরা হয়েছে।
৭ ঘণ্টা আগে