
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে প্রবল পরাক্রমে হামলার নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার ইসরায়েল জানিয়েছে, তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ‘প্রবল পরাক্রমে’ হামলা চালাবে। এতে লেবাননের সঙ্গে চলমান নাজুক যুদ্ধবিরতি আরও চাপে পড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, এই যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে। এতে ভঙ্গুর যুদ্ধবিরতির ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে।
ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতির ফলে সংঘর্ষ অনেকটা কমেছে। তবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ অব্যাহত রয়েছে। ওই এলাকায় ইসরায়েল নিজেদের ঘোষিত বাফার জোনে সেনা মোতায়েন রেখেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ‘প্রবল পরাক্রমে’ হামলা চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, রাতের মধ্যে তারা দক্ষিণ লেবাননের তিনটি স্থানে হিজবুল্লাহর রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে। পৃথক হামলায় কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। পরে তারা আরও জানায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর ব্যবহৃত স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী আবারও সতর্ক করে বলেছে, দক্ষিণ লেবাননের লিতানি নদী এলাকার কাছে যেন স্থানীয় বাসিন্দারা না যান। কারণ, সেখানে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তারা আরও জানিয়েছে, তাদের নিয়ন্ত্রিত এলাকায় একটি ‘সন্দেহজনক উড্ডীয়মান লক্ষ্যবস্তু’ প্রতিহত করা হয়েছে। এ ছাড়া হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের দিকে দুটি রকেট ছুড়েছে, যার একটি প্রতিহত করা হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হিজবুল্লাহর এক আইনপ্রণেতা শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি অর্থহীন। যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর এক দিন পরই তিনি এই মন্তব্য করেন। এই যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৯ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১২ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১৪ ঘণ্টা আগে