ইসরায়েলি বিমান বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, চলমান সংঘাতে ইরানে চালানো হামলায় হাজার হাজার ইরানি সেনা নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক ভিডিও বার্তায় রামাত দাভিদ বিমানঘাঁটির কমান্ডার কর্নেল ‘আলেফ’ বলেন, গত দুই দিনে আমরা হাজার হাজার ইরানি বাহিনীকে হত্যা করেছি।
ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেজের এই কমান্ডার জানান, তিনি পূর্ব তেহরানে অবস্থিত একটি বৃহৎ ইরানি সামরিক কমপ্লেক্সে সর্বশেষ দফার হামলায় অংশ নেন।
তার ভাষায়, ‘বোমা ফেলার কয়েক সেকেন্ড আগে আমি ডান ও বামে তাকিয়ে দেখেছি, আমার পাশে ডজনখানেক যুদ্ধবিমান উড়ছে। তারা অবাধে উড়ছিল, শত শত টন নির্ভুল গোলাবারুদ নিক্ষেপ করছিল এবং লক্ষ্যবস্তু ধ্বংস করছিল।’

উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ আক্রমণের মুখে নিজেদের রক্ষা করতে পাল্টা আঘাত হানা ছাড়া তেহরানের সামনে আর ‘কোনো পথ খোলা ছিল না’।
১ ঘণ্টা আগে
ইরানের ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ বা বিশেষজ্ঞ পরিষদ দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা (শর্টলিস্ট) তৈরি করেছে। পরিষদের সদস্য সৈয়দ আহমদ খাতানি এই তথ্য নিশ্চিত করেছেন। গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার...
১ ঘণ্টা আগে
তুরস্কের আকাশসীমার দিকে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘটনায় আঙ্কারায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। রয়টার্স এক তুর্কি কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানের আকাশসীমা এখন মার্কিন ও ইসরায়েলি বোমারু বিমানের দখলে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অপারেশন এপিক ফিউরি’ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছে। এই অপারেশনে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।
২ ঘণ্টা আগে