সৌদি আরবে এই সপ্তাহের ‘মাহজোজ’ লটারি জিতে নিয়েছেন মো. শামীম নামে এক বাংলাদেশি যুবক। এর ফলে তিনি ১০ লাখ দিরহাম পাবেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি টাকা।
আজ বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের দাম্মাম শহরে একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কাজ করেন শামীম।
আরব আমিরাতভিত্তিক ওই লটারি জয়ের ঘটনাটি শামীমের জন্য খুব বিস্ময়কর ছিল। র্যাফল ড্রয়ের নম্বরসহ মাহজোজ লটারি কর্তৃপক্ষ যখন মোবাইল ফোনে নোটিফিকেশন পাঠায়, সেই মুহূর্তটিতে শামীম একা ছিলেন। মেসেজ দেখে তিনি প্রথমে বিশ্বাসই করেননি যে লটারি জিতেছেন।
এ অবস্থায় তিনি তাঁর মাহজোজ অ্যাকাউন্টে লগইন করেন এবং লটারির ড্র-সম্পর্কিত কোনো খবর আছে কি না খুঁজতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নিশ্চিত হন যে লটারি জয় করেছেন।
লটারি জয়ের অনুভূতি জানাতে গিয়ে শামীম বলেন, ‘লটারি জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমি ধাক্কা খেয়েছি এবং বাক্রুদ্ধ হয়ে পড়ি।’
শামীম আরও বলেন, ‘মাহজোজ অ্যাকাউন্টে আমি যখন আমার মোট অর্থের পরিমাণ দেখি, তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার টাকার পরিমাণে এতগুলো শূন্য এর আগে কখনো যোগ হয়নি। বিপুল পরিমাণ এই টাকা জয়ের জন্য আমি কৃতজ্ঞ।’
শামীমের ভালোবাসার মানুষেরা সব বাংলাদেশে থাকেন। তাই লটারি জয় নিশ্চিত হওয়ার পর বাংলাদেশে ফোন করে তাঁদের খবরটি জানান তিনি।
তবে বাংলাদেশের কোন এলাকায় শামীমের বাড়ি গালফ নিউজের খবরে তা জানানো হয়নি।
শামীম জানিয়েছেন, তিনি ক্রিকেট খেলার খুব ভক্ত। টেলিভিশনে এই খেলা দেখেই তিনি অবসর সময় পার করেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে