
ইরানের এক সন্ন্যাসী কয়েক দশক ধরে গোসল করেন না। কয়েক মাস আগে গ্রামবাসী আমু হাজি নামে ৯৪ বছর বয়সী সেই ব্যক্তিকে গোসল করিয়ে দেয়। প্রথমবার গোসলের কয়েক মাস পরই মারা গেছেন আমু হাজি। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, আমু হাজি নামে ওই ব্যক্তি ইরানের ফার্স প্রদেশের দেজগাহ নামক একটি গ্রামে গত রোববার মারা যান। ধুলো–কালি লিপ্ত আমু হাজি কয়লা দিয়ে তৈরি একটি খুপরি ঘরে বসবাস করতেন। বিগত ৬০ বছরের একদিনও আমু হাজি গোসল করেননি। তাঁর প্রতিবেশীরা জানিয়েছেন, যৌবনের একটি হৃদয়বিদারক ঘটনার কারণে ৬০ বছরেরও বেশি সময় আগে গোসল করা বন্ধ করে দেন আমু হাজি।
ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস ২০১৪ সালে এক প্রতিবেদনে জানিয়েছিল, আমু হাজি সাধারণত তাঁর গ্রামের পাশ দিয়ে যাওয়া সড়কে দুর্ঘটনায় যেসব প্রাণী মারা যেত সেগুলোর মাংস থেকেই জীবন ধারণ করতেন। পশুপাখির মল দিয়ে তৈরি এক ধরনে পাইপ সেবন করতেন তিনি। আমু হাজি বিশ্বাস করতেন, গোসল করলেই তিনি অসুস্থ হয়ে পড়বেন। সে সময় তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে, আমু হাজি একই সময়ে একাধিক সিগারেট/পাইপ খেতেন।
যাই হোক, কয়েক মাস আগে আমু হাজির গ্রামবাসীরা জোর করে গোসল করা বাদ দেওয়ার পর প্রথমবার গোসল করিয়ে দেয়। গোসলের কয়েক দিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন। কয়েক মাস অসুস্থ থাকার পর গত রোববার মারা যান আমু হাজি।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৪১ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে