ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় বর্ধিত ত্রাণ সহায়তার প্রস্তাবে সায় দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যাতে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা অঞ্চলটিতে প্রাদুর্ভাব শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো যায়। তবে অঞ্চলটিতে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেয়। তার বদলে স্থায়ীভাবে এই সংকটের সমাধান খুঁজে বের করার প্রতি জোর দেয় ওয়াশিংটন। পাশাপাশি জাতিসংঘকে অতিরিক্ত ত্রাণ সহায়তা দেওয়ার বিশেষ ক্ষমতা দেওয়া একটি ধারাকেও অপসারণের দাবি তুলেছিল দেশটি।
জাতিসংঘের এই প্রস্তাবে গাজায় মানবিক সরবরাহের প্রবাহ বাড়ানোর কাজে নেতৃত্ব দেওয়ার জন্য অবিলম্বে জাতিসংঘের অধীনে মানবিক সমন্বয়কারী নিয়োগের কথা বলা হয়েছে। এই প্রস্তাবে ইসরায়েলের নাম উল্লেখ না করে বলা হয়েছে, এই কর্মকাণ্ডে জড়িত সব পক্ষই যেন এই সমন্বয়কারীকে সব ধরনের সহযোগিতা করে।
এদিকে, যুদ্ধবিরতি ছাড়া এমন ত্রাণ সহায়তা কার্যক্রম গাজায় একটি কার্যকর পদ্ধতি হবে—এই বিষয়ে সন্দিহান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি বলেছেন, ‘আমি আশা করি, নিরাপত্তা পরিষদের আজকের প্রস্তাব ব্যাপক ত্রাণ সরবরাহের উন্নতিতে সাহায্য করবে। তবে গাজার মানুষের মরিয়া চাহিদা মেটাতে ও তাদের চলমান দুঃস্বপ্নের অবসান ঘটানোর একমাত্র উপায় হলো মানবিক যুদ্ধবিরতি।’
এর আগে, সাংবাদিকদের বলেন, ‘অনেক লোক মিসরীয় রেড ক্রিসেন্ট, জাতিসংঘ ও আমাদের বিভিন্ন অংশীদারদের তরফ থেকে যাওয়ায় ট্রাকের সংখ্যার ওপর ভিত্তি করে গাজায় মানবিক অভিযানের কার্যকারিতা পরিমাপ করছে। এটা একটি ভুল পদ্ধতি।’ তিনি বলেন, ‘আসল সমস্যা হলো, ইসরায়েল যেভাবে আক্রমণ পরিচালনা করছে তা গাজার অভ্যন্তরে মানবিক সহায়তা বিতরণে ব্যাপক বাধা সৃষ্টি করছে।’
নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবটি পাশের আগে আরও অন্তত চার দফায় স্থগিত হয়েছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতেও প্রস্তাবটি স্থগিত হয়েছিল। সে সময় বাইডেন প্রশাসনের তরফ থেকে আশা দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবটি সমর্থন করতে পারে। কিন্তু শেষ অবধি তা হয়নি।
সংযুক্ত আরব আমিরাত উত্থাপিত প্রস্তাবটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোট দেওয়া থেকে বিরত থাকে। বাকি সব দেশই এর পক্ষে ভোট দেয়। ভোট দেওয়া বিরত থাকার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, ‘ওয়াশিংটন এই প্রস্তাবকে ব্যাপকভাবে সমর্থন করেছে কিন্তু এতে হামাসের হামলার কোনো নিন্দা না থাকায় ভোট দেওয়া বিরত থেকেছে।’

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ও খরার প্রভাব আরও ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার (৫ আগস্ট) অস্ট্রিয়ায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে হাঙ্গেরিতে বিদ্যুতের ওপর চাপ কমাতে সরকার জনগণ ও শিল্পপ্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে।
৬ ঘণ্টা আগে
নিষেধাজ্ঞা সত্ত্বেও চিকিৎসার উদ্দেশে (ওষুধ হিসেবে) গাঁজা চাষ ও ব্যবহারের বৈধতা দিয়েছে নেপালের গণ্ডকী প্রদেশ সরকার। গত সোমবার (৩ জুলাই) প্রদেশটির প্রধান (গভর্নর) বিতর্কিত আইনটি অনুমোদন দেওয়ার পর এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়...
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাথমিক নির্বাচনে (প্রাইমারি) জয়ের পথে রয়েছেন বামঘেঁষা রাজনৈতিক আবদুল এল-সাইয়েদ। সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী, তিনি চারবারের কংগ্রেস সদস্য এবং মধ্যপন্থী প্রার্থী হ্যালি স্টিভেন্সকে পরাজিত করেছেন...
৮ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের দীর্ঘায়িত প্রেক্ষাপটে রাশিয়ায় নতুন এক প্রতারণার অভিযোগ সামনে এসেছে। দেশটির সংবাদমাধ্যম ও কর্মকর্তারা যাঁদের ‘ব্ল্যাক উইডো’ নামে অভিহিত করছেন, তাঁদের বিরুদ্ধেই এই অভিযোগ।
৮ ঘণ্টা আগে