গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের গণকবর থেকে এখন পর্যন্ত ১৮০টি লাশ উদ্ধার করেছেন ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা। গত শনিবার (২০ এপ্রিল) মেডিকেল কমপ্লেক্সের ভেতরে এই গণকবরের সন্ধান পাওয়ার পর থেকেই উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটির জরুরি বিভাগ।
৭ এপ্রিল গাজার দক্ষিণাঞ্চলের শহরটি থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। মাসের পর মাস ইসরায়েলি বোমা হামলা ও তুমুল লড়াইয়ের পর খান ইউনিস এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গতকাল রোববার খান ইউনিস থেকে আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ বলেন, ‘হাসপাতাল প্রাঙ্গণে, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং প্যারামেডিকরা এই গণকবরে ইসরায়েলি সামরিক বাহিনীর সমাহিত করা ১৮০টি মৃতদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে বৃদ্ধ নারী, শিশু ও তরুণ রয়েছেন।’
গত শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি জরুরি বিভাগ জানায়, ‘নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় আমাদের দল অবশিষ্ট শহীদদের সন্ধান ও পুনরুদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।’
এর আগে দুই সপ্তাহ অবরোধের পর চলতি সপ্তাহের শুরুর দিকে আল-শিফা হাসপাতালে একটি গণকবরের সন্ধান পাওয়া যায়। উপকূলীয় ছিটমহলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল–শিফায় এর আগেও বেশ কয়েকটি গণকবরের সন্ধান মিলেছে। দুই মাস আগে কামাল আদওয়ান হাসপাতালে আরও লাশ পাওয়া যায়।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের অপরাধ একের পর এক মাটিচাপা দিয়ে চলেছে।
গাজায় ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারেরও অধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। গাজার দুটি বৃহত্তম শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে পুরো অঞ্চলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহতদের অন্তত তিন ভাগের দুই ভাগই শিশু ও নারী। বিমান হামলার কারণে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে অনেক মৃতদেহ আটকে আছে, আবার এমন এলাকাও রয়েছে যেখানে চিকিৎসকদের নাগাল পাওয়া যাচ্ছে না। তাই মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্য সরকারের প্রবেশাধিকার সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে থাকা লাখ লাখ দ্বৈত নাগরিক চরম সংকটের মুখে পড়েছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মের কারণে এখন থেকেই ব্রিটিশ পাসপোর্ট নবায়ন বা নতুন করে সংগ্রহের জন্য নজিরবিহীন দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বিবিসির এক
১ ঘণ্টা আগে
গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনকে উদাহরণ হিসেবে তুলে ধরে ভারতের নির্বাচন কমিশনকে (ইসিআই) লক্ষ্য করে এবার জোরালো আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি বামঘেঁষা ‘+৯৭২ ম্যাগাজিন’ এবং ‘লোকাল কল’ গাজায় পরিচালিত ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের আরেকটি অন্ধকার দিক তুলে এনেছে। এই দুই সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্যগুলো গাজার সমসাময়িক যুদ্ধের অন্ধকারতম দিকগুলোর একটি উন্মোচন করেছে। এখানে গণহত্যা কেবল বোমা বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নয়, বরং ডেটা,
২ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, হামাসের নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত ইসরায়েল গাজার ‘ইয়েলো লাইন’ থেকে ‘এক মিলিমিটারও’ সরবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সমাপ্তির পরিকল্পনার দ্বিতীয় পর্যায় শুরু হওয়া সত্ত্বেও তিনি এই মন্তব্য করেন। তুরস্কের রাষ্ট্র পরিচালিত
৩ ঘণ্টা আগে