গত বছর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দাঙ্গা সৃষ্টিকারীদের ফেরত দিতে প্রতিবেশী দেশ আর্জেন্টিনাকে অনুরোধ করবে লাতিন আমেরিকার দেশটির লুই লুলা দা সিলভার সরকার। লুলা দা সিলভা প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগের সপ্তাহে ব্রাজিলের প্রাক্তন ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকেরা দাঙ্গা বাধিয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর কয়েক হাজার সমর্থক প্রায় বিনা বাধায় সরকারি ভবনগুলোতে ঢুকে ভাঙচুর চালান। অভিযুক্ত প্রায় কয়েক শ দাঙ্গাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই জামিনে মুক্তি পেয়েছেন।
মুক্তি পাওয়া আবার অনেকেই আর্জেন্টিনার ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির কাছে রাজনৈতিক আশ্রয়ের জন্য গত ডিসেম্বরে আবেদন জানান। ব্রাজিল সরকার এখন তাঁদের ফেরত চাইছে।
ব্রাজিলের ফেডারেল পুলিশ প্রধান আন্দ্রেই পাসোস স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘দোষী সাব্যস্তদের মধ্যে যাঁরা আর্জেন্টিনায় আছেন, তাঁদের তালিকা করে প্রত্যর্পণের অনুরোধ এগিয়ে নেব।’
তবে বলসোনারোর বন্ধু ও প্রেসিডেন্ট লুলা দা সিলভার কট্টর সমালোচক আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ের মাইলি অনুরোধটি গ্রহণ করবেন কি না, তা স্পষ্ট নয়।
গত বছরের সহিংসতায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছিলেন এবং দাঙ্গাবাজরা প্রেসিডেন্টের প্রাসাদ, কংগ্রেস ও সুপ্রিম কোর্টে জোরপূর্বক প্রবেশের পর ভাঙচুর করেছিল।
লুলা দা সিলভার সরকার বিশ্বাস করে যে, এই দাঙ্গাগুলোর মদদদাতা খোদ বলসোনারো। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজয় স্বীকার করেননি বলেই অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন। তবে এই দাঙ্গার সঙ্গে কোনো সম্পৃক্ততার কথা স্বীকার করেননি তিনি।
প্রেসিডেন্ট লুলাও সশস্ত্র বাহিনীর অভ্যন্তরের সদস্যদের দিকে এই দাঙ্গায় যোগসাজশের প্রতি ইঙ্গিত করেছেন।
দাঙ্গায় জড়িত একজনকে অভ্যুত্থানের চেষ্টায় জড়িত থাকার দায়ে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি’ নেওয়ার অভিযোগে তদন্ত চলছে.
৯ মিনিট আগে
পাকিস্তান সীমান্ত পেরিয়ে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে অনুপ্রবেশকারী একদল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
৪ ঘণ্টা আগে