
ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি সত্য হলে সবার দৃষ্টি নিবদ্ধ হবে একটি প্রশ্নে— ভেনেজুয়েলার শাসনভার এখন কার হাতে।
মার্কিন হামলার কয়েক ঘণ্টা পর টেলিভিশনে হাজির হয়ে কথা বলেছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, স্বরাষ্ট্রমন্ত্রী দায়োসদাদো কাবেলো এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় আর হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের এবং মাদুরোকে সরিয়ে দেওয়াতেই ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট বলে মার্কিন কর্মকর্তাদের ভাষ্য। এখন প্রশ্ন—মাদুরো ছাড়া ‘চাভিসমো’, অর্থাৎ হুগো শ্যাভেজের উত্তরাধিকার কে হবেন?
বিবিসি বলছে, এ ক্ষেত্রে নিচের তিন ব্যক্তির দিকেই থাকবে সবার নজর—
হামলার কয়েক ঘণ্টার মধ্যে এই তিনজনই টেলিভিশনে উপস্থিত হয়েছেন। তাঁরা সম্ভাব্য নেতৃত্ব গ্রহণ করতে পারেন।
কাবেলো এবং পাদ্রিনো উভয়ই সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন, দুজনের যে কেউ সমর্থন পেতে পারেন। সশস্ত্র বাহিনী কার পক্ষে থাকবে, সেটিই মূল বিষয় হবে।
অপর দিকে রদ্রিগেজের কাছে নাগরিক ও অর্থনৈতিক ক্ষমতা বেশি থাকলেও কাবেলো ও পাদ্রিনোর মতো সামরিক কাঠামোতে তাঁর সরাসরি প্রভাব নেই।
আরেকটি বড় প্রশ্ন হলো—মাদুরোর বিরোধী শক্তি মারিয়া কোরিনা মাচাদো কী করবেন। ২০২৪ সালের জুলাইয়ের নির্বাচনে মাদুরো বিজয় দাবি করার পর বিরোধীরা রাজনৈতিক পরিবর্তন চাচ্ছে। কেবল মাদুরোকে উৎখাতে তারা সন্তুষ্ট না-ও হতে পারে।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) স্থগিতসহ ১০ দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের প্রধান...
৪৩ মিনিট আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী...
২ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা-সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
৩ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
৪ ঘণ্টা আগে