লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডে বিশ্বনেতাদের নীরবতার সমালোচনা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গত শনিবার লা গুয়েরা শহরে এক সমাবেশে এ নিয়ে কথা বলেন তিনি।
নিকোলাস মাদুরো বলেন, ‘প্রতিরোধ আন্দোলনের নেতা হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বিশ্বের কাপুরুষ নেতারা নীরব রয়েছে। তবে বিদ্রোহী ও বিপ্লবী জনগণকে কেউ থামাতে পারবে না।’
গাজা ও লেবাননের জনগণের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, এসব অঞ্চলের মানুষ ইসরায়েলি শাসকগোষ্ঠীর গণহত্যা ও সন্ত্রাসী হামলার শিকার। ইসরায়েলের সরকার এমন একজন ব্যক্তির দ্বারা পরিচালিত, যিনি আমাদের কেবল হিটলারের কথা মনে করিয়ে দেন।
ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, মুসলিম, আরব এবং বিশ্বের অন্যান্য দেশের জনগণকে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর উপস্থিতির কথা উল্লেখ করে মাদুরো বলেন, ‘এই হামলার আদেশ নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে জারি করা হয়েছে।’
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, হিজবুল্লাহপ্রধানকে হত্যা করার সন্ত্রাসী নির্দেশ যে নিউইয়র্ক থেকে জারি করা হয়েছিল, আন্তর্জাতিক সম্প্রদায় তা ভুলে যাবে না। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে মুক্ত রাখতে পারবে না। হাসান নাসরুল্লাহর মৃত্যুতে গত শনিবার এক শোকবার্তায় এসব কথা বলেন তিনি।
মাসুদ পেজেশকিয়ান বলেন, হিজবুল্লাহ নেতা ছিলেন মুসলিম বিশ্বের গর্ব ও প্রতিরোধের মূর্ত প্রতীক। তিনি শেষ পর্যন্ত তাঁর দীর্ঘদিনের কামনা—শাহাদাতের সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। নাসরুল্লাহর রক্ত হিজবুল্লাহকে আরও শক্তিশালী করবে। তাঁর শাহাদাতের ঘটনায় প্রতিরোধ অক্ষের ডালপালা আরও বৃদ্ধি পাবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তাৎক্ষণিকভাবে ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর হয়েছে এবং উভয় পক্ষ এতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২৫ মিনিট আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আজ রোববার সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র (প্রোজেক্টাইল) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর প্যাসেঞ্জার টার্মিনালে আঘাত হানে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
২৯ মিনিট আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচনী জালিয়াতির অভিযোগে প্রতিবাদ করতে গিয়ে ব্যাপক ধরপাকড়ের শিকার হওয়ার পর দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার প্রাণঘাতী হামলা চালায় ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলায় নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে ওমরাহযাত্রী এবং দুই মসজিদের (মসজিদুল হারাম ও মসজিদে নববি) দর্শনার্থীরাও রয়েছেন বলে জানা গেছে। হামলায় মোট ১২ জন নিহত ও...
২ ঘণ্টা আগে