
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা ‘ঠিকঠাক’ করে দেশটির জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোর প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ভর্তুকি দিতে পারে। গতকাল সোমবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই প্রকল্প শেষ হতে তাঁর হিসাবে ১৮ মাসেরও কম সময় লাগতে পারে।
সাক্ষাৎকারে ট্রাম্পের এসব মন্তব্য ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি উপস্থিতির ইঙ্গিত দেয়। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো গ্রেপ্তারের কয়েক দিন পরই তিনি এ কথা বললেন এবং পুরো উদ্যোগটিকে তিনি ব্যাপক সমর্থনপ্রাপ্ত বলে উপস্থাপন করেন।
ট্রাম্প জানান, আগামী ৩০ দিনের মধ্যে ভেনেজুয়েলায় কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র দেশটিকে ‘ঠিকঠাক’ করতে সহায়তা না করা পর্যন্ত ভেনেজুয়েলাবাসীর ভোট দেওয়ার ‘কোনো উপায় নেই।’ তিনি বলেন, ভেনেজুয়েলাকে আবার ‘স্বাভাবিক অবস্থায় ফেরাতে’ একটি নির্দিষ্ট সময় লাগবে।
মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিউইয়র্কে মাদক-সন্ত্রাসবাদ ও মাদক পাচারসহ বিভিন্ন ফেডারেল অভিযোগে অভিযুক্ত হয়ে আদালতে হাজির হওয়ার কয়েক ঘণ্টা পরই এনবিসির কাছে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিয়ে নিজের পরিকল্পনার কথা বলেন ট্রাম্প। আদালতে মাদুরো দম্পতি অভিযোগ অস্বীকার করেছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে নেই। তবে তিনি সতর্ক করে দেন, সোমবার মাদুরোর উত্তরসূরি হিসেবে শপথ নেওয়া ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ যদি যুক্তরাষ্ট্রের দাবির সঙ্গে সহযোগিতা না করেন, তাহলে দ্বিতীয় একটি সামরিক অভিযান সম্ভব।
তিনি বলেন, রদ্রিগুয়েজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকবে নাকি প্রত্যাহার করা হবে—সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্প্যানিশ ভাষায় রদ্রিগুয়েজের সঙ্গে কথা বলছেন এবং তাঁদের ‘সম্পর্ক খুবই শক্তিশালী।’
ট্রাম্প জানান, মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের উপপ্রধান স্টাফ স্টিফেন মিলার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স—এই চারজন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা তদারকিতে ভূমিকা রাখবেন। এনবিসিকে ট্রাম্প আরও বলেন, যে তেল কোম্পানিগুলো এসব প্রকল্পে বিনিয়োগ করবে, তারা পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অথবা উৎপাদিত আয়ের মাধ্যমে অর্থ ফেরত পাবে।
হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স অ্যাক্সিওসকে বলেন, ‘আমাদের সব তেল কোম্পানি ভেনেজুয়েলায় বড় বিনিয়োগ করতে প্রস্তুত ও আগ্রহী। এতে দেশটির তেল অবকাঠামো পুনর্গঠিত হবে, যা অবৈধ মাদুরো সরকার ধ্বংস করে দিয়েছিল।’
সামরিক অভিযানের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন এড়িয়ে যাওয়া নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দল থেকেই সমালোচনা উঠলেও ট্রাম্পকে এতে অনুতপ্ত বলে মনে হয়নি। ট্রাম্প বলেন, ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন—মাগা এটা ভালোবাসে। মাগা আমার কাজ ভালোবাসে। মাগা আমি যা করি সবই ভালোবাসে। মাগা মানেই আমি। মাগা আমি যা করি সবই ভালোবাসে, আর আমিও আমার সব কাজ ভালোবাসি।’
তিনি আরও বলেন, কংগ্রেস যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল। তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
২০ মিনিট আগে
ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা করেছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরার নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক। তবে পদযাত্রায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাজধানী দিল্লির কনট প্লেস ও বারাকখাম্বা রোড এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রাটি সুপ্রিম কোর্টের দিকে এগোলে পুলিশি ব
১ ঘণ্টা আগে
রবার্ট হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। মাইকেল উডফোর্ড যুক্ত আছেন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ক্ষুদ্র অর্থনীতির ভিত্তি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হলেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
জিবুতির পূর্ব উপকূলে অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় আরও ৮৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বেঁচে যাওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাতে স্থানীয় সময় রোববার....
৩ ঘণ্টা আগে