একই যুবকের সঙ্গে প্রেম দুই যুবতীর। আর কে তাঁকে বিয়ে করবেন এ নিয়েই শুরু হয় ঝামেলা। শেষ পর্যন্ত সেই ত্রিভুজ প্রেমের সুরাহা করতে এগিয়ে এল গ্রাম পঞ্চায়েত। টসের মাধ্যমে ঠিক হলো কে ওই যুবককে বিয়ে করবেন। শুনতে অবাক লাগলেও ভারতের কর্ণাটকে এমনটাই ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি কর্ণাটকের সকলেশপুর গ্রামের। ২৭ বছর বয়সী ওই যুবকের সঙ্গে গত বছর পাশের গ্রামেরই একটি মেয়ের পরিচয় হয়। এরপর দুজনে সম্পর্কে জড়ায়। কিন্তু ছয় মাস আগে অন্য একটি মেয়ের প্রেমে পড়েন ওই যুবক। এরপর দুজনের সঙ্গেই প্রেম করতে থাকেন যুবকটি । তবে ঝামেলা শুরু হয় যখন ওই যুবককে এক প্রেমিকার সঙ্গে ঘুরতে দেখেন তাঁরই এক আত্মীয়। কিন্তু যুবকের বাড়ির লোক সেই সম্পর্ক মেনে নিতে চায়নি, উল্টো যুবকের অন্যত্র বিয়ে দেওয়ার ব্যাপারে মনস্থির করেন। এ খবর পেয়ে দুই মেয়ের বাড়ির লোকই ওই যুবকের বাড়িতে আসেন। তখনই বিষয়টি সবার সামনে আসে। এরপর গোটা গ্রামে বিষয়টি জানাজানিও হয়ে যায়। শেষ পর্যন্ত বিবাদ মেটাতে আসরে নামে গ্রামের পঞ্চায়েত।
কয়েক দিন আগেই প্রথম সালিশি সভা ডাকা হয়, সেখানে ওই যুবককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি চুপ থাকেন। এ ঘটনার পর দুজনের মধ্যে একজন আবার বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। যদিও শেষ পর্যন্ত বেঁচে যান। এরপর গত শুক্রবার ফের পঞ্চায়েত সালিশি সভা ডাকে। সেখানেই পঞ্চায়েতের সদস্যরা জানান, টসের মাধ্যমে ওই যুবকের কনে ঠিক করা হবে। আর তাতে যাতে তিন পরিবারই রাজি হয়, এ ব্যাপারে তাঁদের সম্মতিও নেওয়া হয়।
জানা গেছে, এর পরই নাকি টসের মাধ্যমে ঠিক হয় প্রথম প্রেমিকাকেই বিয়ে করবেন ওই যুবক। অনেকের মতে, যুবক নিজেই প্রথম যুবতীকে পছন্দের কথা জানিয়ে দেন। শেষ পর্যন্ত অবশ্য প্রথম প্রেমিকার সঙ্গেই বিয়ে হয় ওই যুবকের। যুবকের অপর প্রেমিকা হাসিমুখেই বিষয়টি মেনে নিলেও ওই যুবককে তাঁর এই কাজের জন্য ভর্ৎসনাও করেন।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
৭ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
৭ ঘণ্টা আগে
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত
৮ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ ছাড়ছে না একটি কুকুর। উদ্ধারকর্মীদের ধারণা, যে জায়গাটিকে কুকুরটি তার বাড়ি ও নিজের এলাকা হিসেবে চিনত, সেখানেই ফিরে ফিরে যাচ্ছে সে। হৃদয়স্পর্শী এই দৃশ্য এখন নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি বাজারে মানুষের নজর কেড়েছে।
৯ ঘণ্টা আগে