ঢাকা: রূপ বদলেছে ভারতে পাওয়া করোনার ডেল্টা ধরন। রূপান্তরিত হওয়া নতুন এই রূপের নাম দেওয়া হয়েছে ‘ডেল্টা প্লাস’ বা ‘এওয়াই.১ ’।
বিজ্ঞানীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল চিকিৎসাও কার্যকরী হবে না ডেল্টার পরিবর্তিত এই রূপের বিরুদ্ধে।
বিশ্বের করোনার সংক্রমণ হালনাগাদকারী সংস্থা আউটব্রেক ডট ইনফো জানায়, করোনার ডেল্টা প্রজাতির পরিবর্তিত রূপ যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, রাশিয়া, জাপান, পর্তুগাল, পোল্যান্ড, তুরস্ক, নেপাল এবং সুইজারল্যান্ডেও পাওয়া গেছে।
গত মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে পাওয়া করোনার নতুন প্রজাতির নাম দিয়েছে ডেল্টা। যা বি.১. ৬১৭.২ নামেও পরিচিত। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের নেপথ্যে রয়েছে এই ডেল্টা ধরন।
এ নিয়ে ভারতে পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের বিশেষজ্ঞ বিনীতা বল জানিয়েছেন, ডেল্টার এই নতুন রূপ কতটা সংক্রামক এবং কত দ্রুত ছড়ায়, তা দেখার বিষয়।
এ নিয়ে ভারতের শ্বাসযন্ত্র বিশেষজ্ঞ অনুরাগ আগারওয়াল জানিয়েছেন, সম্পূর্ণ টিকা নেওয়া ব্যক্তিদের প্লাজমা নিয়ে পরীক্ষা করে দেখতে হবে ডেল্টার পরিবর্তিত রূপের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা কতটা গড়ে তুলতে সক্ষম হচ্ছে।

ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
২১ মিনিট আগে
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি গত সপ্তাহে ইরান যুদ্ধ শুরুর আগের স্তর পার হয়ে গেছে। তবে ইরানকে বাদ দিয়ে এই হিসাব করা হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চললেও এমনটি ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার।
২৭ মিনিট আগে
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে এফবিআই। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৩৪ বছর বয়সী ওয়ানইং ঝাং ক্যালিফোর্নিয়ার ইরভিনের বাসিন্দা। তিনি হিদার নামেও পরিচিত।
৪১ মিনিট আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে পেছনে ফেলেছেন। ফলে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার ভোটে লুলার মুখোমুখি হবেন তিনি।
১ ঘণ্টা আগে