ভারতের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির নেতা নরেন্দ্র মোদি বলেছেন, তাঁর দেশকে দুর্বল করতে বিদেশি ষড়যন্ত্র চলছে। আর এতে যুক্ত আছে বিরোধী দল কংগ্রেসও। গতকাল মঙ্গলবার রাতে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে হরিয়ানা বিধানসভা নির্বাচনের জয় উদ্যাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মোদি বলেন, জাতির অর্থনীতি, গণতন্ত্র ও সামাজিক বন্ধন ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। কংগ্রেস এবং তাদের আশ্রিত ও সমর্থনপুষ্ট পুঁজিপতিরা এই ষড়যন্ত্রের অংশ।
মোদি এ সময় বলেন, কংগ্রেস মনে করে ‘ক্ষমতা তাদের জন্মগত অধিকার’ এবং এটি ছাড়া তারা কাজ করতে অক্ষম। তিনি বলেন, ‘সরকারে না থাকলে কংগ্রেসের অবস্থা ডাঙায় তোলা মাছের মতো হয়ে যায়।’ এ সময় তিনি অভিযোগ করেন, কংগ্রেস যেনতেন উপায়ে ক্ষমতায় যেতে চায়। ক্ষমতা ফিরে পাওয়ার জন্য ‘হতাশা জর্জরিত সিদ্ধান্ত’ নিচ্ছে কংগ্রেস তারও নিন্দা করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী মোদি আরও অভিযোগ করেন, ‘ক্ষমতায় এলে কংগ্রেস দেশ ও সমাজকে ঝুঁকিতে ফেলতে দ্বিধা করে না।’ এ সময় তিনি তাঁর পুরোনো বিশ্বাসের ওপর জোরারোপ করে বলেন, কংগ্রেস সব সময় দেশের মঙ্গলের চেয়ে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়।
এর আগে গতকাল মঙ্গলবার ভারতের হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। এতে হরিয়ানা বিধানসভার ৯০টি আসনের মধ্যে বিজেপি পায় ৪৭টি, যা ২০১৯ সালের নির্বাচনের চেয়ে সাতটি বেশি। ৩৭টি আসন নিয়ে বিরোধী দলে আছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে