
ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গড়করির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার ও তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে বিহারের সুপরিচিত ইউটিউবার মণীশ কশ্যপসহ চার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মহারাষ্ট্রের নাগপুর সাইবার পুলিশ এই এফআইআর দায়ের করেছে। পুলিশের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই ইথানল জ্বালানি (E20) ব্যবহার নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে এবং এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর নাম জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে।
অভিযুক্তদের তালিকায় মণীশ কশ্যপ ছাড়াও রয়েছেন—‘দেশি বয়েজ এনসিআর’, হর্ষিত রাঠি এবং অঙ্কলেশ ইনভাতে।
পুলিশের দাবি, অভিযুক্ত চার ইনফ্লুয়েন্সার ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বিতর্কিত ভিডিও প্রকাশ করেন। সেসব ভিডিওতে দাবি করা হয়, সরকারের ইথানল নীতি ব্যবহারের আড়ালে বড় ধরনের জালিয়াতি এবং ভুয়া আর্থিক লেনদেন চলছে।
অভিযোগে বলা হয়েছে, নীতিন গড়করির পরিবেশবান্ধব ইথানল জ্বালানি নীতিকে সাধারণ মানুষের কাছে নেতিবাচকভাবে তুলে ধরতেই এই কাজ করা হয়েছে। ভিডিওগুলোর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন যে, এই নীতির আড়ালে আইন লঙ্ঘন করা হচ্ছে।
নাগপুরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সোশ্যাল মিডিয়া সেলের প্রধান শিশির ত্রিপাঠী নাগপুর সাইবার পুলিশের কাছে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, ভিডিওগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলতে সাধারণ মানুষের ভুয়া ও বিভ্রান্তিকর সাক্ষাৎকার ব্যবহার করা হয়েছে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভিউ ও ফলোয়ার বাড়ানোর অসৎ উদ্দেশ্যে একজন প্রবীণ কেন্দ্রীয় মন্ত্রীর নাম ব্যবহার করা হয়েছে এবং এর মাধ্যমে সামাজিক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালানো হয়েছে।
ভিডিওগুলোর প্রকৃত উৎস এবং এর পেছনে কোনো সংগঠিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিশ্চিত হতে পুলিশ ইতিমধ্যে একটি কারিগরি ও প্রযুক্তিগত তদন্ত শুরু করেছে।

ধর্মীয় উদ্দেশ্যে গাঁজার (ক্যানাবিস) ব্যবহার বৈধ করার দাবিতে কেনিয়ার রাস্তাফারিয়ান সম্প্রদায়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির হাইকোর্ট। আদালত রায়ে বলেছেন, বিদ্যমান মাদকবিরোধী আইন তাদের সাংবিধানিক ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করছে—এমন দাবি প্রমাণে আবেদনকারীরা যথেষ্ট ভিত্তি উপস্থাপন করতে পারেননি।
৩৫ মিনিট আগে
জাপানে মধুচন্দ্রিমা কাটাতে গিয়ে আকস্মিকভাবে কোমায় চলে যান যুক্তরাষ্ট্রের টেক্সাসের নববধূ সারাহ দানহ (২৭)। তবে সেই ঘটনার প্রায় তিন মাস পর প্রথমবারের মতো নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি। চিকিৎসকদের আশঙ্কা ছিল, তিনি হয়তো আর কখনো জেগে উঠবেন না।
১ ঘণ্টা আগে
ভূকম্প–সংক্রান্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে পারমাণবিক পরীক্ষা শনাক্ত করায় বিশেষজ্ঞ ছিলেন চেন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত একাধিক গবেষণা প্রকল্পেও কাজ করেছেন। রং ইউফাং বলেন, চীনের সহকর্মীদের সঙ্গে তাঁর সব ধরনের গবেষণা ‘সম্পূর্ণ স্বচ্ছভাবে’ পরিচালিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা ও নৌ অবরোধ নতুন করে মধ্যপ্রাচ্য সংকটকে আরও গভীর করেছে।
৩ ঘণ্টা আগে