আজ থেকে শুরু হচ্ছে কংগ্রেসের পাঁচ মাসব্যাপী ‘ভারত জোড়ো যাত্রা’। রাহুল গান্ধীর নেতৃত্বে ১৫০ দিনের এই পদযাত্রায় ১২টি রাজ্য ঘুরবেন কংগ্রেসের নেতা-কর্মীরা।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ২০২৪ সালের লোকসভা নির্বাচন ঘিরে নতুন উদ্যমে মাঠে নামতে মরিয়া দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। এরই অংশ হিসেবে বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর—মোট ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া হবে এই পদযাত্রায়।
এতে রাহুল গান্ধীর সঙ্গে অন্যান্য কংগ্রেস নেতা থাকবেন, একই সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিসহ ৩০০ জন এই ‘ভারত জোড়ো যাত্রায়’ শামিল হবেন।
কংগ্রেস জানিয়েছে, এই যাত্রায় রাহুল গান্ধী রাতে কোনো হোটেলে থাকবেন না। যাত্রা চলাকালীন তিনি একটি কনটেইনারে থাকবেন। দলের নেতাদের সঙ্গে তাঁবু খাঁটিয়ে একসঙ্গে খাওয়াদাওয়া সারবেন।
কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথে প্রতিদিন একটি করে নতুন গ্রামে রাতে থাকবে রাহুলসহ দলটি। পাঁচ মাস ধরে চলা ‘ভারত জোড়ো যাত্রায়’ এক দিনে ২২ থেকে ২৩ কিলোমিটার যাত্রা করবে। রোজ সকাল ৭টায় যাত্রা শুরু হবে, চলবে ১০টা পর্যন্ত। তারপর কয়েক ঘণ্টার বিশ্রাম। ফের বেলা সাড়ে ৩টায় যাত্রা শুরু হবে। চলবে সন্ধে ৭টা পর্যন্ত।
‘ভারত জোড়ো যাত্রা’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক পদযাত্রা হতে যাচ্ছে বলে দাবি করেছে কংগ্রেস।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২১ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, নয়টি সদস্য দেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
৪৪ মিনিট আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে