ফসলের ন্যূনতম দাম নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন ভারতের পাঞ্জাবের কৃষকেরা। আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্ধ্ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় পাঞ্জাবের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে ২২১টি ট্রেনের শিডিউল বাতিল করে কর্তৃপক্ষ।
সংযুক্ত কিষান মোর্চা (অরাজনৈতিক) এবং কিষান-মজদুর মোর্চার ডাকে এদিন রাজপথে নামেন কৃষকেরা। গতকাল সকাল থেকে পাঞ্জাবের বিভিন্ন জায়গায় জড়ো হতে শুরু করেন তাঁরা। একপর্যায়ে জলন্ধর-দিল্লি জাতীয় সড়ক, অমৃতসর-দিল্লি হাইওয়ের ওপর বসে পড়েন একদল আন্দোলনকারী। মোহালিতে বিমানবন্দরে যাওয়ার পথ আটকে দেওয়া হয়।
আনন্দবাজার জানিয়েছে, কৃষকদের কর্মসূচির কারণে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে বাড়তি নজর ছিল পুলিশের। আইনশৃঙ্খলা বজায় রাখতে মোহালিতে ৬০০ পুলিশ মোতায়েন করা হয়। রাজ্যের পরিস্থিতির ওপর বিশেষ নজর ছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষিঋণ মওকুফ, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না বাড়ানোর মতো কয়েকটি দাবি নিয়ে দীর্ঘদিন ধরে ভারতে কৃষকদের আন্দোলন চলছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে দিল্লিসংলগ্ন পাঞ্জাব এবং হরিয়ানার শম্ভু ও খানাউড়ি সীমানায় অবস্থান নেন কৃষকেরা। ২৬ নভেম্বর কৃষকনেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল আমরণ অনশন শুরুর পর আন্দোলন নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। এর আগে ‘রেল রোকো’ কর্মসূচিও নিয়েছিলেন কৃষকেরা।
কৃষকনেতা সরওয়ান সিং পন্ধের জানান, ডাল্লেওয়ালের শারীরিক অবস্থা সংকটজনক। কিন্তু কেন্দ্র সহযোগিতা করছে না। তাই এ ইস্যুতে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করাও বন্ধ্ কর্মসূচির অন্যতম লক্ষ্য। আরেক কৃষকনেতা অভিমন্যু কোহার বলেন, ‘আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। একটা ধারণা তৈরি করা হচ্ছে, কৃষকেরা জেদি। কিন্তু কেন্দ্রই নিজেদের অবস্থানে অনড় থেকে কৃষকদের কোনো দাবিতে আমল দিচ্ছে না।’
অভিমন্যু আরও বলেন, ‘আমরা গান্ধীবাদী নীতিতে চলব। এবার সরকারের ওপর নির্ভর করছে, তারা অনশনরত জগজিৎ সিং ডাল্লেওয়ালের ওপর জুলুম করবে, নাকি তাঁর দাবি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেবে। তিনি নিজের জীবন বাজি রেখে কৃষকদের দাবি আদায়ের জন্য অনশন করছেন। সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছে। এবার কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কী করবে।’

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নিয়ে বসবাসরত অভিবাসীদের স্থায়ী বৈধ আবাসিক মর্যাদা অর্জন করতে হবে, অন্যথায় নিজ নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েইন মুলিন...
৫ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহের কারণে ২১ জুন থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার (২৮ জুন) সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান।
৬ ঘণ্টা আগে
কিম জং উন তাঁর একচ্ছত্র শাসন ও ক্ষমতা টিকিয়ে রেখেছেন কিম পরিবারের ‘পবিত্র’ রক্তধারার ওপর ভিত্তি করে। কিন্তু পিয়ংইয়ংয়ের গণমাধ্যমে এই পবিত্র বংশলতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য—কিম জং উনের নিজের মা কো ইয়ং-হুই সম্পূর্ণ অনুপস্থিত...
৭ ঘণ্টা আগে
কম্বোডিয়া ও মিয়ানমারে কঠোর অভিযান চালানোর পর চীনা নেতৃত্বাধীন আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রগুলো এখন নতুন আশ্রয়স্থল হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিচ্ছে। দেশটির পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে দ্বীপরাষ্ট্রটিতে অনলাইন জালিয়াতি ও সাইবার অপরাধ চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে।
৭ ঘণ্টা আগে