ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়েনাদে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও শতাধিক ব্যক্তি চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরের দিকে এই ভূমিধসের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেরালার ওয়েনাদ জেলার মেপ্পাদির কাছে একটি পাহাড়ি এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাজ বিজয়ন হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, সরকারি সংস্থাগুলো ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী তাঁর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলেছেন, ঘটনাস্থলে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। সরকারের মন্ত্রীরা এই সমন্বয় নিশ্চিত করবেন।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, চলমান ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান জটিল হয়ে উঠেছে। ওয়েনাদ জেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, থন্ডারনাদ গ্রামে বসবাসকারী একটি নেপালি পরিবারের এক বছরের শিশু ভূমিধসে মারা গেছে। ভূমিধসের কারণে চুরামালার প্রধান সেতুটি ধ্বংস হয়ে গেছে, ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে অনেক লোক আটকা পড়েছে।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আশ্বস্ত করেছেন, একটি অস্থায়ী সেতু নির্মাণ, হেলিকপ্টারে করে লোকজনকে সরিয়ে নিতে এবং বিপর্যয়স্থলে প্রয়োজনীয় ব্যবস্থা স্থাপনের জন্য সেনাবাহিনীর সহায়তা চাওয়া হবে। তিনি জানিয়েছেন, ওয়েনাদ জেলায় ভূমিধস এবং অন্যান্য বৃষ্টি-সম্পর্কিত বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ একটি কন্ট্রোলরুম চালু করেছে।
কেরালা রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (কেএসডিএমএ) ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ার ফোর্স ও এনডিআরএফ দল মোতায়েন করেছে। তারা জানিয়েছে, একটি অতিরিক্ত এনডিআরএফ দল ওয়েনাদের পথে আছে। স্থানীয়রা জানিয়েছেন, এখনো অনেক লোক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে এবং ভারী বৃষ্টি চলার কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে ওমানে ইয়েমেনের হুতি প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা বৈঠক করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন আগে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী লোহিত সাগরের উপকূলের একটি কৌশলগত অংশ দখল করে নেয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে ভারত এখন পর্যন্ত যথেষ্ট উদ্যোগ নিয়েছে। এখন বিষয়টি এগিয়ে নেওয়ার পালা বাংলাদেশের। একই সঙ্গে তিনি বলেছেন, ‘বাংলাদেশ চাইলে বলতে পারে, তারা ভারতের সঙ্গে সম্পর্ককে নিম্ন পর্যায়ে রাখতে চায়।
১ ঘণ্টা আগে
রাশিয়ার কর্মকর্তা ও দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদ একটি প্যাকেজ অনুমোদন লাভ করেছে। এই বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলেই আইনে পরিণত হবে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‘আশা করা যায়, শেষের দিকে’ রয়েছে। একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, ইরান চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। স্থানীয় সময় গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই কথা বলেন।
২ ঘণ্টা আগে