
ভারতের কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করায় ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ভারত বলেছে, অভ্যন্তরীণ বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইট বার্তায় বলেন, কর্ণাটকের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দিষ্ট পোশাক পরার বিষয়টি রাজ্যের হাইকোর্টের পর্যবেক্ষণের অধীনে রয়েছে। আমাদের সাংবিধানিক কাঠামো এবং গণতান্ত্রিক নীতি পন্থায় ইস্যুটির সমাধান হবে বলে আশা করা হচ্ছে। এমন অভ্যন্তরীণ বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য কোনোভাবেই কাম্য নয়।
এদিকে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত রশিদ হুসাইন টুইট বার্তায়, ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।
রশিদ হুসাইন বলেন, ধর্মীয় স্বাধীনতার মধ্যে একজনের ধর্মীয় পোশাক বেছে নেওয়ার ক্ষমতা অন্তর্ভুক্ত। তাই কর্ণাটকে ধর্মীয় পোশাকের অনুমতি নির্ধারণ করা উচিত নয়। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করে এবং নারী ও মেয়েদের কলঙ্কিত করে।
গত ডিসেম্বরের শেষে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের উড়ুপির একটি কয়েকজন শিক্ষার্থী হিজাব পরায় তাঁদের কলেজ থেকে বের করে দেওয়া হয়। এরপরই শুরু হয় হিজাব বিতর্ক। যা পরে ছড়িয়ে পরে কর্ণাটকের বিভিন্ন অংশে।

হরমুজ প্রণালিতে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তেলের তুলনায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহন বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় আসন্ন শীতে ইউরোপকে এশিয়ার দেশগুলোর সঙ্গে এলএনজি নিয়ে কঠিন প্রতিযোগিতায় নামতে হতে পারে।
১৪ মিনিট আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে জনগণের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। যুদ্ধবিরতি যদি অধিকাংশ ইরানির ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে সংঘাতের অবসান ঘটানোর পক্ষেও মত দেন তিনি।
১ ঘণ্টা আগে
চীনের জন্য ইরানের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩ কোটি ব্যারেলে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে খুব শিগগিরই তেহরান চীনে আর তেল সরবরাহ করতে পারবে না বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
২ ঘণ্টা আগে
অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাই ও লাভার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, যার ফলে আটকে পড়েছেন প্রায়
৩ ঘণ্টা আগে