
আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর যখন ধারণা করা হচ্ছিল—কেউ বেঁচে নেই; তখন এক ভিডিও সবাইকে চমকে দিয়েছে। পুলিশের ‘কেউ জীবিত নেই’—ঘোষণার ঘণ্টা দুয়েকের মধ্যেই আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করে, একজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।
ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির ১১/এ নম্বর সিটের যাত্রী রমেশ (৩৮) খুঁড়িয়ে হাঁটছেন। তাঁর গায়ে সাদা টি-শার্ট ও কালো প্যান্ট, যা খানিকটা ধুলো-ময়লা ও রক্তমাখা। তিনি হেঁটেই অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যান। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর কাছে অন্য যাত্রীদের অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছিলেন।
ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটিতে ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি আছড়ে পড়ে।
Miraculous recovery for one passenger in air india crash - Vishwas Kumar Ramesh, passenger in 11a walks away almost unscathed. Says trouble started 30 seconds into the flight , there was a loud noise and the plane went down, exploding into a ball of orange fire @themojostory pic.twitter.com/V8VOkuL6D1
— barkha dutt (@BDUTT) June 12, 2025
জানা গেছে, বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচে নামতে শুরু করে।
পাইলট থেকে একটি ‘মে ডে’ (Mayday) সংকেত পাওয়ার পরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই আকাশে এক বিশাল আগুনের গোলা বিস্ফোরিত হয়, যার কালো ধোঁয়ার কুণ্ডলী কয়েক মাইল দূর থেকেও দেখা যায়।
আহমেদাবাদে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনার সব নিউজ পড়তে ক্লিক করুন

প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
৪২ মিনিট আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
১ ঘণ্টা আগে
মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৪ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
৫ ঘণ্টা আগে