তীব্র বৃষ্টিতে ভারতের তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলের চার জেলাতেই বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে আক্রান্ত চার জেলায় স্কুল, কলেজ, ব্যাংক, ব্যক্তিগত ও সরকারি প্রতিষ্ঠানগুলো আজ সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তীব্র বৃষ্টির কারণে রাজ্যের চার জেলা তিরুনেলভেলি, তুতিকোরিন, তেনকাসি ও কন্যাকুমারী জেলায় সাধারণ জীবন বিঘ্নিত হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, তুতিকোরিন জেলায় একজনের মৃত্যু হয়েছে। রাজ্যটি উদ্ধারকাজ ও উড়োজাহাজের মাধ্যমে খাবার সরবরাহের জন্য বিমানবাহিনীর সহায়তা চেয়েছে।
তুতিকোরিন জেলার থিরুচেন্দুর পৌরসভায় মাত্র ১৫ ঘণ্টায় ৬০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে আর তিরুনেলভেলি জেলায় হয়েছে ২৬ সেন্টিমিটার। এ ছাড়া কন্যাকুমারীতে ১৭ দশমিক ৩ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টিপাতে সৃষ্ট পরিস্থিতির কারণে আজ সোমবার ভারতে আক্রান্ত জেলাগুলোতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
পাপানাসাম, পেরুঞ্জানি ও পেচুপারাই বাঁধের পানি ছেড়ে দেওয়ায় তিরুনেলভেলি, তুতিকোরি ও কন্যাকুমারীতে হাঁটু থেকে কোমর সমান পানি জমা হয়েছে। থামারাপরানী নদী বৃষ্টির পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। জেলা কালেক্টরদের বাধে পানির যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বলা হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। কমোরিন এলাকায় একটি ঘূর্ণিঝড় সঞ্চালন পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আজ ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য মন্ত্রী এবং সিনিয়র আমলাদের মোতায়েন করেছেন। এ ছাড়া একজন সিনিয়র আমলাকে প্রতিটি ক্ষতিগ্রস্ত জেলা পর্যবেক্ষণের জন্য নিযুক্ত করা হয়েছে। স্ট্যালিন জেলা কালেক্টরদের ঝুঁকিপূর্ণ এলাকায় ত্রাণকেন্দ্র ও নৌকা প্রস্তুত রাখার এবং প্রয়োজনে দ্রুত মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিরুনেলভেলি ও তুতিকোরিন জেলায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৫০ সদস্যের দুটি দল এবং কন্যাকুমারী জেলায় রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) তিনটি দল মোতায়েন করা হয়েছে। থুথুকুড়ি এবং পার্শ্ববর্তী শহর শ্রীভাইকুন্ডম এবং কায়ালপট্টিনামের মতো অঞ্চলগুলোর জন্য অতিরিক্ত নৌকা জড়ো করা হয়েছে। এসব জায়গা থেকে অন্তত ৭ হাজার ৫০০ মানুষকে সরিয়ে ৮৪টি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কমন অ্যালার্ট প্রোটোকলের মাধ্যমে ৬২ লাখ মানুষকে এসএমএসে সতর্কতা পাঠানো হয়েছে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলেদের দৃঢ়ভাবে ৪০ থেকে ৫৫ কিলোমিটারের বাতাসের গতির মধ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাইক্লোন মিগজাউমের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা থেকে এখনো পুরোপুরি সেরে উঠেনি চেন্নাই ও সংলগ্ন তিনটি জেলা। এখন তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও বন্যার সৃষ্টি হয়েছে। চলতি মাসের ৩ ও ৪ তারিখে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও অন্ধ্রপ্রদেশে আঘাত হানে সাইক্লোন মিগজাউম।
তুতিকোরিনগামী ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। তিরুনভেলিগামী ছেড়ে আসা মোট ১৭টি ট্রেন আংশিকভাবে বা পুরোপুরি বাতিল করা হয়েছে।

নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
১ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
২ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
২ ঘণ্টা আগে