
ভারতের চলমান মহাকুম্ভ মেলায় এসে বারাণসীর কাশি বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেছেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস। বর্তমানে তিনি প্রয়াগরাজে নিরঞ্জনী আখড়ার শিবিরে অবস্থান করছেন এবং ১৫ জানুয়ারি পর্যন্ত সেখানেই থাকবেন। এরপরে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।
সোমবার এনডিটিভি জানিয়েছে, কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শনের সময় লরেনকে শিবলিঙ্গ স্পর্শ করতে দেওয়া হয়নি।
এই বিষয়ে নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাসানন্দ গিরি বলেছেন, ‘তিনি (লরেন) অত্যন্ত ধর্মপ্রাণ ও আধ্যাত্মিক। তিনি আমার কন্যার মতো। মহর্ষি ব্যাসানন্দও তখন উপস্থিত ছিলেন। আমাদের পুরো পরিবার মিলে অভিষেক ও পূজা করেছে। তাঁকে প্রসাদ ও মালা দেওয়া হয়েছিল। তবে একটি প্রথা অনুসারে, একজন হিন্দু ছাড়া অন্য কেউ কাশী বিশ্বনাথের শিবলিঙ্গ স্পর্শ করতে পারেন না। আমি যদি এই প্রথা বজায় না রাখি, তবে তা ভেঙে যাবে।’
লরেন পাওয়েল জবসের আধ্যাত্মিকতাকে স্বীকৃতি দিয়ে স্বামী কৈলাসানন্দ গিরি তাঁকে ‘কমলা’ নামে অভিহিত করেছেন। এই নাম তাঁর আধ্যাত্মিক সম্পৃক্ততার প্রতীক। প্রয়াগরাজে পৌঁছানোর পর ভারতীয় ঐতিহ্যের সালোয়ার-কামিজ পরিহিত অবস্থায় লরেনকে ঢোল-তাসার মাধ্যমে স্বাগত জানানো হয় এবং মাটির পাত্রে চা পরিবেশন করা হয়।
লরেন প্রয়াগরাজে গঙ্গাস্নান করারও পরিকল্পনা করেছেন। সম্প্রতি তিনি ব্যাসানন্দ গিরি মহারাজের পট্টাভিষেক (অভিষেক) অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
মহাকুম্ভ মেলা ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এতে ৪৫ কোটির বেশি ভক্ত অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এই মেলার প্রধান স্নানগুলো (পবিত্র স্নান) অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি (মকরসংক্রান্তি), ২৯ জানুয়ারি (মৌনি অমাবস্যা) এবং ৩ ফেব্রুয়ারি (বসন্ত পঞ্চমী)।

ইরানে গোপনে অস্ত্র, সামরিক প্রযুক্তি ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহের অভিযোগে এক প্রভাবশালী পাকিস্তানি ব্যবসায়ী ও তাঁর বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন অর্থ দপ্তরের (ইউএস ট্রেজারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়...
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি সরু খালে আটকা পড়া প্রায় সাড়ে তিন মিটার দীর্ঘ একটি হাঙর এখন পরিণত হয়েছে বড় পর্যটন আকর্ষণে। স্থানীয় বাসিন্দারা আদর করে হাঙরটির নাম দিয়েছেন ‘বুকাং-ই’। বুসানের নর্থ পোর্টের নাম অনুসারে রাখা নামটি এখন শহরটির মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে।
৩ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেয়াগড় সৈকতে সমুদ্রের প্রবল স্রোতে ডুবে পুনের আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীদের সবাই ১৬ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে...
৩ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম এবং রেকর্ড ভাঙা শক্তিশালী এল নিনোর সম্মিলিত প্রভাবে আগামী কয়েক মাসে বিশ্ব বড় ধরনের খাদ্যসংকটের মুখে পড়তে পারে।
৩ ঘণ্টা আগে