
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুঘল সম্রাট আওরঙ্গজেব ও তার বংশধরদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। আজ শুক্রবার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিজেপি নেতা দাবি করেন, ‘আওরঙ্গজেবের বংশধরেরা এখন কলকাতার আশপাশে বসবাস করছেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।’ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যোগী আদিত্যনাথ বলেন, ‘ইতিহাসের ঐশ্বরিক ন্যায়বিচারের উদাহরণ এটি। আওরঙ্গজেব যদি ভগবানের অবজ্ঞা না করতেন এবং মন্দির ও ধর্মীয় স্থাপনার ওপর আঘাত না হানতেন, তাহলে হয়তো তার বংশধরেরা আজ এই অবস্থায় পড়তেন না।’
বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে হিন্দুদের ওপর হওয়া নির্যাতন প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘সনাতন ধর্ম সব সময় সবাইকে আশ্রয় দিয়েছে। কিন্তু হিন্দুরা কি সেই একই আচরণ পেয়েছে? বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে যা ঘটেছে, তা হিন্দুদের ওপর চলমান চ্যালেঞ্জের প্রমাণ।’
তিনি আরও বলেন, ‘কাশী বিশ্বনাথ ধাম, অযোধ্যা, সাম্ভল (যা কল্কি অবতারের সঙ্গে সম্পর্কিত) এবং ভোজপুরসহ অনেক মন্দির ইতিহাসের বিভিন্ন সময়ে ধ্বংস করা হয়েছে।’
১৭ শতকের শাসক আওরঙ্গজেব ভারতীয়দের ইতিহাসে বরাবরই একটি বিতর্কিত নাম। একদিকে তিনি দক্ষ প্রশাসক হিসেবে প্রশংসিত, অন্যদিকে হিন্দুদের কাছে তাঁর শাসনামলে মন্দির ধ্বংস এবং ধর্মীয় নীতি নিয়ে হয় প্রচুর সমালোচনা।
যোগী আদিত্যনাথের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধীরা এই বক্তব্যের নিন্দা করে বলেছেন, এটি ঐতিহাসিক তথ্যের অপব্যাখ্যা এবং সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির প্রচেষ্টা।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১৪ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে