ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ট্রাক ও বাসের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ২৭ জন। গোলাঘাট জেলার দেরগাঁওয়ের কাছে বালিজান এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা এএনআই।
স্থানীয় সময় আজ বুধবার ভোর ৫টায় আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসের। বাসটিতে তখন ৪৫ জন যাত্রী ছিল।
পুলিশ বলছে, যাত্রীবাহী বাসটি তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরের পথে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে রাত ৩টার দিকে ওই বাসে করে যাত্রীরা তাদের যাত্রা শুরু করে। গন্তব্যের কাছাকাছি পৌঁছালে মার্গেরিটা থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করে। গোলাঘাটের পুলিশ সুপার রাজেন সিং জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলেই মৃত্যুবরণ করা ১৪ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান গোলাঘাটের ডেপুটি কমিশনার পি উদয় প্রবীণ।
তিনি বলেন, ‘আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি। সম্প্রতি দিল্লির সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক করেছি এবং এনএইচডিসিএল (ভারত সরকারের মহাসড়ক ও অবকাঠামোসংক্রান্ত কোম্পানি) আমাদের আশ্বস্ত করেছে যে, মহাসড়কে সাইনবোর্ডের সঠিক ব্যবহার এবং অন্যান্য সংশোধনের কাজ এক মাসের মধ্যে শেষ হবে। আজকের এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। পুলিশ ও কর্তৃপক্ষ তদন্ত শেষ করার পরেই কেবল কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে আমরা আরও পরিষ্কারভাবে বলতে পারব।’

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার ফোন করেছিলেন। এসব ফোনকলের উদ্দেশ্য ছিল ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর আহ্বান জানানো। তবে মার্কিন প্রেসিডেন্ট ওই আহ্বান প্রত্যাখ্যান করেন।
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে স্বাস্থ্যসেবা খাতে ৬ কোটি ৪ লাখ (৬৪ মিলিয়ন) ডলারের বিশাল অর্থ জালিয়াতি ও অবৈধ ঘুষ লেনদেনের দায়ে জাকিয়া খান নামে এক নারীকে ৭৬ মাসের (৬ বছর ৪ মাস) কারাদণ্ড দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) ব্রুকলিনের ডিস্ট্রিক্ট বিচারক নাতাশা...
২৫ মিনিট আগে
চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে মেরামতের জন্য নোঙর করে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজে আগুন লেগে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। জাহাজটিতে ৪২ জন মানুষ ছিলেন। চীনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবন্দর কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে জাহাজটির মেরামতের কাজ চলছিল।
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি ও জর্ডানে থাকা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন প্রযুক্তির ‘ইলেক্ট্রো-অপটিক্যাল’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সাম্প্রতিক তীব্র উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌযান ও ঘাঁটি লক্ষ্য করে...
৩ ঘণ্টা আগে