আপাতত জিজ্ঞাসাবাদ থেকে মুক্তি পেয়েছেন ভারতের সর্বপ্রাচীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। আজ বুধবার ভারতের আর্থিক অপরাধ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) তাঁকে জিজ্ঞাসাবাদ থেকে মুক্তি দিয়েছে। মানি লন্ডারিংয়ের অভিযোগে তিন দিন জেরা করা হয়েছে এ নেত্রীকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ৩ দিনে মোট ১২ ঘণ্টায় শতাধিক প্রশ্ন করা হয়েছে সোনিয়াকে। গত মঙ্গলবার সোনিয়া গান্ধীকে প্রায় ৬ ঘণ্টা ধরে ইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডির বেশ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রশ্নের সঙ্গে সঙ্গেই দ্রুত ইডি কর্মকর্তাদের করা উত্তর দিয়েছিলেন তিনি। ওই দিন সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করে কংগ্রেস।
তবে আজ বুধবার ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ৭৫ বছর বয়সী সোনিয়াকে। কংগ্রেসের বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ড এবং ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের সঙ্গে তাঁর জড়িত থাকার বিষয়ে জানতে চাওয়া হয়। এদিনের জিজ্ঞাসাবাদের পর নতুন করে ইডি কার্যালয়ে হাজির হওয়ার জন্য সোনিয়া গান্ধীকে আর তলব করা হয়নি।
ন্যাশনাল হেরাল্ডের অর্থ তছরুপের মামলায় প্রথম দফা জিজ্ঞাসাবাদ করা হয় সোনিয়া গান্ধীর ছেলে ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে। তাঁকে সে সময় ৫ দিন ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে মোট দেড় শতাধিক প্রশ্ন করা হয়েছিল। এবার দুজনের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় মিলিয়ে দেখা হবে দুজনের তথ্যই।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
২৭ মিনিট আগে
নেপাল ও চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দুই দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং চীনের তিব্বত অঞ্চলে ১৬ জন মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার ৯ জন নিহত এবং প্রায় ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কিয়েভে রুশ হামলার এটি টানা ষষ্ঠ দিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আগামী দিনে ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য আরও বাড়ানো ও বহুমুখী করার ইচ্ছা রয়েছে। মোদি বলেন, ‘আগামী দিনে আমরা আমাদের বাণিজ্যিক পণ্যের পরিধি বাড়াতে এবং তা বহুমুখী করতে চাই।’
২ ঘণ্টা আগে