মহানবী (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুসলমানদের চলমান বিক্ষোভ স্থগিত করার আহ্বান জানিয়েছেন ভারতের বিভিন্ন ইসলামি সংগঠন ও মসজিদের নেতারা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে বিক্ষোভ সহিংসতায় মোড় নেওয়ায় দুই মুসলিম কিশোরের মৃত্যু হয়েছে এবং পুলিশসহ ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এরপর বড় ধরনের গণজমায়েত বাতিলের আহ্বান জানিয়ে বার্তা প্রচার করেছে দেশটির কয়েকটি মুসলিম সংগঠন।
জামায়াত-ই-ইসলামি হিন্দের জ্যেষ্ঠ সদস্য মালিক আসলাম বলেছেন, ‘যখন কেউ ইসলামকে অবজ্ঞা করে তখন তার প্রতিবাদে একতাবদ্ধ হওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য। কিন্তু একই সঙ্গে শান্তি বজায় রাখাও গুরুত্বপূর্ণ।’
মে মাসের শেষের দিকে একটি টেলিভিশন টক শোতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা মহানবী হয়রত মোহাম্মদ (সা.) সম্পর্কে একটি বিরূপ মন্তব্য করেন। এরপর এ মাসের শুরুর দিকে ওই মন্তব্যকে সমর্থন করে একটি টুইট করেন আরেক বিজেপি নেতা নবীন জিন্দাল। এ দুটি ঘটনা মুসলমানদের ক্ষুব্ধ করে। তারপর ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ এক সময় ভারতের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ সামাল দিতে বিজেপি এ দুজনকেই দল থেকে বহিষ্কার করেছে। ভারতের পুলিশ এ দুই নেতার বিরুদ্ধে সরকারি অভিযোগ দায়ের করেছে। কিন্তু তারপরও মুসলমানদের বিক্ষোভ থামছে না। পুলিশ জানিয়েছে, বিভিন্ন রাজ্য থেকে তারা অন্তত ৪০০ বিক্ষোভকারীকে আটক করেছে। বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে অনেক স্থানে।
এরপর আজ মঙ্গলবার মুসলিম নেতাদের পক্ষ থেকে বিক্ষোভ স্থগিত করার আহ্বানের কথা জানা গেল।

হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। এমনটাই জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, তাঁর দেশ কোনো ধরনের ‘হুমকির’ মুখে আলোচনায় বসবে না। সেই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, আলোচনা ব্যর্থ হলে ইরান নতুন সামরিক সক্ষমতা ব্যবহারের...
২ মিনিট আগে
তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র। যুদ্ধের ইতি টানতে নতুন করে আলোচনা শুরু হবে কি না—এমন এক অনিশ্চয়তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন।
১ ঘণ্টা আগে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করবেন। হোয়াইট হাউসের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে
ইরান কি শেষ পর্যন্ত ইসলামাবাদের শান্তি বৈঠকে যোগ দেবে? তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের একটি সংক্ষিপ্ত শব্দবন্ধ—‘এখন পর্যন্ত’—পুরো বিষয়টিকে এক গভীর রহস্য ও নাটকীয়তার আবহে নিয়ে গেছে। মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত...দ্বিতীয় দফার আলোচনার জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই।’
১০ ঘণ্টা আগে