
বিজেপিশাসিত ভারতের ২২ রাজ্যে বিদ্যুৎ ফ্রি করে দিলে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় দিল্লি বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির জন্য ভোট চাইবেন বলে জানিয়েছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
আজ রোববার (৬ অক্টোবর) দিল্লিতে ‘জনতার আদালত’ ব্যানারে অনুষ্ঠিত এক সভায় কেজরিওয়াল এ ঘোষণা দেন।
কেজরিওয়াল বলেন, ‘আমি মোদিজিকে বলতে চাই, আগামী সেপ্টেম্বরে আপনি ৭৫ বছর বয়সে অবসর নেবেন। আপনার আর এক বছর বাকি আছে। আমি মোদিজিকে চ্যালেঞ্জ জানাই, আগামী এক বছরের মধ্যে আপনার বিজেপিশাসিত ২২ রাজ্যে স্কুলগুলো ঠিক করুন বা বিদ্যুৎ বিনা মূল্যে সরবরাহ করুন। আমি মোদিজিকে বলতে চাই, যদি ২২ রাজ্যে ফেব্রুয়ারির আগে বিদ্যুৎ বিনা মূল্যে দিতে পারেন, তাহলে ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনে আমি মোদিজির জন্য ভোট চাইব।’
এএপি সুপ্রিমো দাবি করেছেন, বিজেপির ‘দুই ইঞ্জিনের সরকার’ গোটা ভারতে ব্যর্থ হয়েছে। বুথফেরত জরিপে দেখা গেছে, হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতা হারাচ্ছে।
তিনি বলেন, ‘দেশে ডাবল ইঞ্জিন ব্যর্থ হয়েছে। ২৪০ আসন পেয়ে জুন মাসেই একটি ইঞ্জিন ব্যর্থ হয়েছিল। এখন দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় ইঞ্জিন বিকল হচ্ছে। মানুষ বুঝতে পেরেছে ডাবল ইঞ্জিন সরকার মানেই মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দুর্নীতি। সে কারণেই সারা দেশে তাঁদের সরকার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’
এএপি প্রধান বলেছেন, দিল্লির বিধানসভা নির্বাচন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা। এবারও বিজেপি ‘ডাবল ইঞ্জিন সরকার গঠনের’ আহ্বান জানাবে। তবে জনগণের বলা উচিত, তাঁরা ডাবল ইঞ্জিন সরকার চায় না। কারণ, ডাবল ইঞ্জিন সরকার মানে ‘ডাবল লুট’।
সভায় কেজরিওয়াল আরও বলেন, ‘নব্বইয়ের দশকে আমরা শুনেছিলাম, আন্ডারওয়ার্ল্ড মুম্বাই শাসন করে। সেই অবস্থা এখন দিল্লির। দিল্লি পুলিশ বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারের অধীনে এবং তারা দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে না। তারা শুধু দিল্লি সরকারের কাজ বন্ধ করতে উদ্গ্রীব। আজ আমি আপনাদের সবার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি দিল্লির পূর্ণ রাজ্যের মর্যাদা আনব।’

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২১ মিনিট আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
৩৩ মিনিট আগে
প্রাচীন মিসরের রাজাদের মৃত্যুর পর তাঁদের সেবক, কর্মকর্তা ও কারিগরদেরও হত্যা করে সমাধিস্থ করা হতো—বিতর্কিত এই ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন গবেষকেরা। প্রাচীন কঙ্কালের খুলিতে মৃত্যুর সময়ের কাছাকাছি সময়ে সৃষ্ট গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার পর এই ধারণা আরও জোরালো হয়েছে।
১ ঘণ্টা আগে
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানব পাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
২ ঘণ্টা আগে